সাকিবকে দু'কোটি আশি লাখ টাকায় কিনল কেকেআর

এ বছর আইপিএলের নিলামপর্বে সাকিবের 'বেস প্রাইস' ধরা হয় এক কোটি টাকা। দিল্লি ডেয়ার ডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের পারস্পরিক দর কষাকষি চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত দিল্লি ডেয়ার ডেভিলস বেশি দাম ফেলতে পারেনি। ফলে পুরোনো দল অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সেই থেকে গেলেন সাকিব।
নিলামের প্রাথমিক তালিকায় সাত বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েন রুবেল হোসেন, এনামুল হক ও নাসির হোসেন। বাকি চারজনের মধ্যে সাকিবের 'বেস প্রাইস' উঠেছে সবচেয়ে বেশি। তামিমের 'বেস প্রাইস' হল ৫০ লক্ষ ভারতীয় টাকা। আর মাহমুদুল্লাহের 'বেস প্রাইস' ধরা হয়েছে ৩০ লক্ষ ভারতীয় টাকা। একইভাবে সোহাগ গাজির 'বেস প্রাইস' ধরা হয়েছে ৩০ লক্ষ ভারতীয় টাকা। সাকিব কলকাতা নাইট রাইডার্সে থেকে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে ভক্তরা।












Click it and Unblock the Notifications