শিশুদের চকোলেটে থেকে ছড়াচ্ছে পেটের রোগ! একের পর এক দেশ থেকে তুলে নেওয়া হচ্ছে পণ্য
শিশুদের চকোলেট (Kinder Chocolate) থেকে ছড়াচ্ছে পেটের রোগ। যা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংক্রমণের (infection) খবর পাওয়ার পরে গত ১০ এপ্রিল এব্যাপারে সতর্কতা জারি করা হয়। এবার বিভিন্ন দেশের বাজার
শিশুদের চকোলেট (Kinder Chocolate) থেকে ছড়াচ্ছে পেটের রোগ। যা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংক্রমণের (infection) খবর পাওয়ার পরে গত ১০ এপ্রিল এব্যাপারে সতর্কতা জারি করা হয়। এবার বিভিন্ন দেশের বাজার থেকে তা তুলে নেওয়া হচ্ছে। বেলজিয়ামে (belgium) তৈরি ওই চকোলেট অন্তত ১১৩ টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

বিশ্বের ১১৩ টি দেশে চকোলেট বিক্রি
প্রকাশিত খবর অনুযায়ী ১১ টি দেশ থেকে ১৫১ টি কেস রিপোর্ট করা হয়েছে। যেগুলি নির্দিষ্ট চকোলেটের সঙ্গে জড়িত বলেই সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে যতক্ষণনা পর্যন্ত সব পণ্য বাজার থেকে সরানো হচ্ছে, ততক্ষণ তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার মাঝারি আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এক্ষেত্রে ইউরোপীয় দেশগুলিকে আগে রাখা হচ্ছে।
বিশ্বব্যাপী অন্তত ১১৩ টি দেশে এই চকোলেট বিক্রি করা হয়েছিল। গত ডিসেম্বর জানুয়ারি বেলডিয়ামের আরলন শহরে চকোলেট প্রস্তুতকারক সংস্থা ফেরিরোর কারখানার বাটার মিল্ক ট্যাঙ্কে সালমোনেলা ব্যাকটিরিয়ার অস্তিত্ব ধরা পড়ে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এমাসের শুরুতে কারখানাটিকে সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

শিশুরাই বেশি আক্রান্ত
এখনও পর্যন্ত এই চকোলেট খেয়ে ১০ বছরের কম বয়সী শিশুরা সব থেকে বেশি আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে সেখানে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সালমোনেলা টাইফিমুরিয়াম সাধারণভাবে পেটের রোগ তৈরি করে। যার ফলে খাবার নিয়ে আতঙ্ক তৈরি হয়। এর জেনেটিক সিকোয়েন্সিং-এ দেখা এর উৎপত্তি বেলজিয়ামে।

সালমোনেলা নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা
সালমোনেলার সংক্রমণ নিয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে এর ছয়টি স্ট্রেন আন্টিবায়োটিক প্রতিরোধী। সালমোনেলোসিসের লক্ষণগুলি তুলনামূলকভাবে হাল্কা এবং বেশিরভা ক্ষেত্রে নির্দিষ্ট কোনও চিকিৎসা ছাড়াও রোগ মুক্তি সম্ভব। তবে শিশু ও বয়স্ক রোগীদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। যেখানে ডিহাইড্রেশন হলে তা জীবনের ক্ষেত্রে গুরুতর ঝুঁকি হতে পারে।

ইজরায়েলে সংক্রমণ
অন্যদিকে ইজরায়েলের স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, সেখানকার স্ট্রস কোম্পানির তরফে জানানো হয়েছিল, ল্যাব পরীক্ষায় সালমোনেলা ধরা পড়েছে। স্ট্রসের পণ্য থেকে সালমোনেলার সন্দেহজনক সংক্রমণের জেরে অন্তত তিনজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়।












Click it and Unblock the Notifications