নিজের কাকার মুণ্ডু কেটে বুকের উপর চেপে বসেছিলেন কিম, ট্রাম্পের মন্তব্যে ফাঁস কিমের নৃশংসতা
নিজের কাকার মুণ্ডু কেটে বুকের উপর চেপে বসেছিলেন কিম, ট্রাম্পের মন্তব্যে ফাঁস কিমের নৃশংসতা
কিমের নৃশংসতা ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম নাকি নিজের দোর্দণ্ড প্রতাব কাকাকে খুন করতে একমুহূর্ত ভাবেননি। নৃশংসভাবে তাঁর কাকার মুণ্ডু কেটে হত্যা করেছিলেন কিম। পরে কাকার মুণ্ডু কাটা দেহটা আবার উত্তর কোরিয়ার আফিসারদের দেখিয়েছিলেন তিনি।

ট্রাম্পের দাবি
কিমের নৃশংস আচরণ ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিম নিজের কাকাকেই মুন্ডু কেটে নৃশংসভাবে হত্যা করেছিলেন কিম। কাকার মুন্ডু কাটা দেহ আবার নিজের অফিসারদের দেখিয়েছিলেন তিনি। সেই ঘটনা নাকি কিম তাঁকে জানিয়েছিলে। ওয়াশিংপোস্টের রিপোর্টারকে দেওয়া সাক্ষাৎকারের এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

কিমের নৃশংসতা
উত্তর কোরিয়ার প্রশাসক কিম যে কতটা নৃশংস সেটা প্রকাশ্যে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন কিম তাঁকে জানিয়েছে কাকা জ্যাং সং থেকের মুন্ডু কেটে তাঁর বুকের উপর চেপে বসেছিলেন তিনি। এতোটাই নৃশংস কিম। কিমের আগে তাঁর কাকা জ্যাং সং থেক ছিলেন উত্তর কোরিয়ার দোর্দণ্ড প্রতাপ প্রশাসক। ২০১৩ সালে তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল। তারপরেই এই নৃশংস হত্যাকাণ্ড।

গোপন রাখা হয়েছিল হত্যাকাণ্ড
কিমের কাকার মৃত্যু রহস্য কোনও দিন প্রকাশ করা হয়নি উত্তর কোরিয়ায়। যদিও এই নিয়ে সেদেশে একাধিক জল্পনা রয়েছে। কোরিয়ার সংবাদ পত্রে একাধিক রিপোর্টও প্রকাশ করা হয়েছে। কিন্তু সত্যিটা কেউ কখনও জানতে পারেননি। একাধিক সংবাদ মাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে।

দেখা মাত্র গুলির নির্দেশ
কিম যে নৃশংস তার একাধিক নির্দেশিকায় তা প্রমাণ হয়ে যায়। গতকালই প্রকাশ্যে এসেছে একটি খবর উত্তর কোরিয়ায় নাকি করোনা নিধনে দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ করোনা রোগীদের দেখা মাত্র গুলি করে মারার নিদান দিয়েছেন কিম জং উন।












Click it and Unblock the Notifications