নেশায় চূড় হয়েও নিদ্রাহীন, ১৪০ কেজি ওজন নিয়ে কাহিল উত্তর কোরিয়ার সুপ্রিমো
অনেক দিন ধরেই কোনও খবর নেই উত্তর কোরিয়ার দোর্দণ্ড প্রতাপ প্রশাসক কিম জং উনের। মাঝে খবর ছড়িয়েিছল অসুস্থ িতনি তাই দেখা দিচ্ছেন না। কিন্তু হঠাৎ একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে জানা গিয়েছে কিম জং উন সারা দিন নেশায় চূড় হয়ে রয়েছেন।
সেকারণেই প্রাসাদের বাইরে বেরোতে দেখা যায় না তাঁকে। তারপরেই রিপোর্টে জানা গিয়েছে সারাদিন মদের নেশায় চূড় হয়ে থাকেন তিনি। তার সঙ্গে পাল্লা দিয়ে চলে ধূমপান। আমেরিকা থেকে তাঁর জন্য বিশেষ সিগারেট আসে। তারপরেও ঘুম নেই তাঁর। ইনসমনিয়ায় ভুগছেন কিম জং উন।

রাতের পর রাত ঘুম আসে না তাঁর। ঘূম আনতে মদ, সিগারেট কোনও নেশাই বাদ রাখছেন না কিম। কিন্তু কিছুতেই ঘুম আসছে না তাঁর চোখে। আর নেশার চোটে ওজন বেড়ে হয়েছে ১৪০ কেজি। ৪০ বছর বয়স কিমের তারমধ্যেই ১৪০ কেজি ওজন। কয়েকমাস আগে তাঁর েয ছবি প্রকাশ্যে এসেছিল তাতে দেখা গিয়েছিল তার তিনি রোগা হয়ে গিয়েছেন। তাঁর চোকের তলায় কালি পড়ে গিয়েছে।

কিন্তু তারপরে দীর্ঘ দিন তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। তারপরেই খবর শোনা যায় কিম নাকি নেশায় চূড় হয়ে থাকছেন সারাদিন। ইনসমনিয়া থেকে বাঁচতে বিশেষ ওষুধও খাচ্ছেন তিনি। কিম নেশায় চূড় হয়ে থাকলেও উত্তর কোরিয়ার অবস্থা কিন্তু একেবারেই ভাল নেই। সেখানকার মানুষ চরম খাদ্যভাবে ভুগছেন। তারপরে কিমেন এই বিলাসিতা যে তাঁকে প্রশ্নের মুখে ফেলছে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications