মৃত্যুর খবরের ২৪ ঘণ্টার মধ্যে কিম জং-এর জীবিত থাকা নিয়ে জল্পনা! নয়া ছবি ঘিরে ফের তোলপাড় শুরু

২৪ ঘণ্টা আগে তাঁর মৃত্যুর খবর হংকং টিভির তথ্যের মধ্য দিয়ে ছড়াতেই জল্পনার পারদ চড়েছিল। এরপর রাত পার হতেই খবর আসে যে উত্তর কোরিয়ার দোর্দন্ডপ্রতাপ নায়ক তথায় একছত্র নেতা কিম জং উন জীবিত থাকতে পারেন। অন্তত সাম্প্রতিক স্যাটেলাইটের ছবি সেরকমই বার্তা দিচ্ছে।

 মার্কিনী নজরদারি কী বলছে?

মার্কিনী নজরদারি কী বলছে?

মার্কিন গোয়েন্দাবাহিনী আগেই দাবি করেছিল যে কিম জং উন সুস্থ শরীরে নিজের দাপটে সেনা বাহিনীর নিয়ন্ত্রণ হাতে রেখেছেন। আর কিমের মৃত্যুর খবরের পরই এবার উত্তর কোরিয়ার নেতার জীবিত থাকবার খবর দিচ্ছে মার্কিন গোয়েন্দাদের সাম্প্রতিক স্যাটেলাইট। যে স্যাটেলাইট কেবলম উত্তর কোরিয়ার ওপর নজরদারি করতেই নিয়োজিত।

 কোথায় দেখা গিয়েছে কিমকে?

কোথায় দেখা গিয়েছে কিমকে?

কিম জং উনের বিশেষ ট্রেনকে 'লিডারশিপ স্টেশন' এর সামনে দাঁড়াতে দেখা গিয়েছে। এই তথ্য দিয়েছে 'মোনিটারিং প্রজেক্ট ৩৮ নর্থ' স্যাটেলাইট। স্যাটেলাইটের সাম্প্রতিক ছবিতে কিমের এই ট্রেন ধরা পড়েছে। যে ট্রেন কেবলমাত্র কিমই ব্যবহার করেন।

স্টেশন ঘিরে ইঙ্গিত

স্টেশন ঘিরে ইঙ্গিত

যে স্টেশনের কাছে এই ট্রেনকে দাঁড়াতে দেখা যায়, সেই ট্রেন কেবলমাত্র কিমের পরিবারই ব্যবহার করে। ফলে কিমের বেঁচে থাকা নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছে। তবে এই ছবি ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ে এই ছবি ধরা পড়েছে স্যাটেলাইটে। ফলে শুরু হয়েছে জল্পনা।

কিমকে ঘিরে জল্পনা

কিমকে ঘিরে জল্পনা

বিভিন্ন গুপ্তচর সংস্থার তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার একনায়কতন্ত্রের সর্বেসর্বা কিমের শারীরিক পরিস্থিতি ভেঙে পড়েছিল কয়েকদিন আগেই। তিনি 'বড়সড় বিপদে' রয়েছেন বলেও মার্কিন বহু আমলা দাবি করতে শুরু করেছেন। এরপরই আসে কিম জং উনের মৃত্যুর খবর। যা কার্যত নস্যৎ করেছে মার্কিনী গোয়েন্দা সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+