কিমের অনুপস্থিতিতে উত্তর কোরিয়ার ৭০ বছরের একনায়কতন্ত্রের ব্যাটন কার হাতে?

কিমের অনুপস্থিতিতে উত্তর কোরিয়ার ৭০ বছরের একনায়কতন্ত্রের ব্যাটন কার হাতে?

হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর গুরুতর অসুস্থ উত্তর কোরিযার নেতা কিম জং উন। এমন খবর ছড়িয়ে পড়তেই এই বিষয়ে বিবৃতি দিয়ে উত্তর কোরিয়া জানিয়ে দেয় যে এই খবর সর্বৈব মিথ্যা। তবে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে।

দাদুর জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত কিম

দাদুর জন্মদিনের অনুষ্ঠানে অনুপস্থিত কিম

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল ছিল কিমের দাদুর জন্মদিন। এ উপলক্ষে ওই দিন আয়োজিত অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন কিম। এটি অনেক বড় বিষয়। কারণ কিমের দাদু উত্তর কোরিয়ার জাতির জনকের জন্মদিন দেশটির জন্য খুব বড় অনুষ্ঠান। কিম জং-উন কখনও এ অনুষ্ঠানে অনুপস্থিত থাকেননি। এরপরই শুরু হয় গুঞ্জন।

কিম জল লি মারা যাওয়ার পর মসনদে বসে জং-উন

কিম জল লি মারা যাওয়ার পর মসনদে বসে জং-উন

কিম জল লি মারা যাওয়ার পর উত্তর কোরিয়ার মসনদ দখল করেছিলে কিম জং উন। তাঁর বিষয়ে শোনা যায়, তিনি নাকি তাঁর কাকাকে মেরে মৃতদেহটাকে কুকুরে খাইয়েছিলেন। কাকার প্রভাব-প্রতিপত্তি ছিল খুব বেশি, আর সেই প্রভাব খাটিয়ে কাকা তাঁর ভাইপোকে ক্ষমতায় বসতে সাহায্য করেছিলেন। তবে পরিস্থিতি বদলাতেই সেই কাকাকেই মেরে দিয়েছিলেন কিম।

পুরো বংশই সন্দেহবাতিক

পুরো বংশই সন্দেহবাতিক

আসলে সন্দেহবাতিকটা তাঁর অসুখ। এই অসুখ ছিল তাঁর বাবা কিম জল লি ও তাঁর দাদু তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সংয়ের। একুশ শতকে এসেও পুরো বিশ্ব থেকে বলতে গেলে বিচ্ছিন্ন হয়ে রয়েছে উত্তর কোরিয়া।

১৯৪৮ সালে দেশটি প্রতিষ্ঠা করেন কিম ইল সং

১৯৪৮ সালে দেশটি প্রতিষ্ঠা করেন কিম ইল সং

১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠা করেন কিম ইল সং। তারপর থেকেই তার পরিবার দেশটি শাসন করছে। শাসন ক্ষমতা বাবার হাত থেকে যাচ্ছে ছেলের কাছে। প্রায় ৭০ বছরের শাসনকালে তিনজন নেতা পেয়েছে উত্তর কোরিয়া। প্রতিষ্ঠাতা কিম ইল সংয়ের পর ক্ষমতায় বসেন তার ছেলে কিম জং ইল। সেখান থেকে ক্ষমতা পান তার ছেলে বর্তমান শাসন কিম জং উন।

কিমের স্থানে কে বসতে পারেন?

কিমের স্থানে কে বসতে পারেন?

তবে যদি কিম জং উনের শরীর সত্যি আশঙ্কাজনক হয়ে থাকে, তবে তাঁর জায়গায় কে বসবেন? বলা হয়ে থাকে, কিম রাজবংশ নিরাপদ। কিমের বোন কিম ও জং পরবর্তী উত্তরাধীকারী হতে পারেন বলে এখন গুঞ্জন উঠেছে। তিনি কেবল রাজবংশের রক্তই বহন করছেন না, রাজনীতিতে বেশ সক্রিয়ও তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+