উত্তর কোরিয়ায় একছত্র নায়ক কিমের জায়গায় এবার মহিলা নেত্রী! রাষ্ট্রনেতাকে নিয়ে সন্দেহের মাঝেই জল্পনা

উত্তর কোরিয়ায় একছত্র নায়ক কিমের জায়গায় এবার মহিলা নেত্রী! রাষ্ট্রনেতাকে নিয়ে সন্দেহের মাঝেই বড় জল্

কিম জং উনের শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। হংকং টিভি ২৪ ঘণ্টারও কম সময় আগে জানিয়েছিল যে উত্তর কোরিয়ার এই দোর্দণ্ডপ্রতাপ নেতার মৃত্যু হয়েছে।এদিকে, মার্কিন স্যাটেলাইট সেই তথ্যে বিশ্বাস করেনি। তার জেরেই তারা জানাচ্ছে , যে কিম বেঁচে রয়েছেন। এদিকে, এমন জল্পনার মধ্যেই উঠে আসছে উচ্চর কোরিয়ার বুকে এক মহিলা নেত্রীর নাম। তিনি কিম ইয়ো জং।

 কে কিম ইয়ো জং?

কে কিম ইয়ো জং?

উত্তর কোরিয়ার বিতর্কিত রাষ্ট্রনেতা কিম জংয়ের বোন কিম ইয়ো জং। গত ২ বছরে কিম জন উনের আশপাশে তাঁকেই একমাত্র দেখা গিয়েছে ক্ষমতা জাহিরের বিভিন্ন প্রেক্ষাপটে। উত্তর কোরিয়ার শাসক ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল কমিটিতেও রয়েছেন ইয়ো জং। ফলে কিম জুং উনের পর কিম ইয়ো মসনদের দাবিদার বলে মনে করছেন অনেকেই।

 কোনও তথ্য প্রকাশ্যে আসেনা!

কোনও তথ্য প্রকাশ্যে আসেনা!

উত্তর কোরিয়া কিমের সন্তান বা স্ত্রী সম্পর্কে সেভাবে কোনও তথ্য প্রকাশ্যে আনেনি। ৩১ বছরের কিম ইয়ো জং ,সম্পর্কে বিভিন্ন তথ্য এবার প্রকাশ্যে আসছে। জানা গিয়েছে এই মহিলাই সেদেশের ক্ষমতার অলিন্দের অন্যতম নাম।

 কিমের পরিবার

কিমের পরিবার

শোনা যায়, কিম জং উনের পরিবারে রয়েছে ৩ সন্তান। সবচেয়ে যে বড় তার বয়স ১০ বছরের আশপাশে। আর ছোট সন্তানের জন্ম ২০১৭ সালে হয়েছে বলে খবর। তবে এই সন্তানরা যে বংশ পরাম্পরায় কিমের মতো আপাতত উত্তর কোরিয়ার ক্ষমতা দখল করবে না , সেবিষয়ে অনেকেই নিশ্চিত। কারণ কিমের ছেলে মেয়েদের বয়স অনেকটাই কম দেশ শাসনের পক্ষে। ফলে কিমের বোনকে ঘিরেই জল্পনার পারদ চড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+