উত্তর কোরিয়ার রেঁস্তোরায় মিলবে পোষ্য কুকুরের মাংস! করোনার মাঝে কেন এমন নির্দেশ কিম জং উনের?

করোনা কালে উত্তর কোরিয়ায় দেখা দিয়েছে প্রবল খাদ্য সঙ্কট। সীমান্ত বন্ধে থাকার কারণে বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। এছাড়াও, গত বছর বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় উত্তর কোরিয়া। যা কোরিয়ার কৃষিখাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

রেঁস্তোরাতে মিলবে পোষ্য সারমেয়দের মাংস

রেঁস্তোরাতে মিলবে পোষ্য সারমেয়দের মাংস

এর মধ্যেই চলতি মাসে বন্যার কবলে পড়ে কিমের দেশ। যারফলে খাদ্য-শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ পরিস্থিতিতে কিম জানান, সঙ্কট মোকাবিলয়ায় তার দেশের জনগণ এবং সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞ। আর এরমধ্যে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন দেশের মানুষদের জন্য এক আজব ফরমান জারি করেছে। কিম জং নিজের দেশের মানুষদের তাঁদের পোষ্য সারমেয়দের মাংস রেঁস্তোরাগুলোতে সরবরাহ করার আদেশ জারি করেছে।

কিমের অধীনে সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়া

কিমের অধীনে সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়া

শোনা যাচ্ছে কিমের অধীনে সময় ভালো যাচ্ছে না উত্তর কোরিয়ার। করোনা-লকডাউনের জেরে ধাক্কা খেয়েছে উত্তর কোরিয়ার অর্থনীতি। সেদেশে করোনা ভাইরাস না থাকার দাবি করলেও আর্থিক মন্দা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পিয়ংইয়ং। গত দু'দশকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দেশের অর্থনীতি।

১০ লাখ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে

১০ লাখ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে

বন্যায় প্রায় ১০ লাখ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গিয়েছে ১৭ হাজার ঘরবাড়ি। নিজের তহবিল থেকে ত্রাণ নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন কিম। রিজার্ভ ফান্ড থেকে সহায়তা দেওয়ার বিষয়টি কিছু কূটনীতিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

খাদ্য সামগ্রীর অভাব মেটাতে নিদান

খাদ্য সামগ্রীর অভাব মেটাতে নিদান

উল্লেখ্য, কিম জং খাদ্য সামগ্রীর অভাব মেটাতে সারমেয়দের কেটে খাওয়ার আদেশ জারি করেছে। স্বৈরাচারী শাসকের এই ফরমানের পর রাস্তার কুকুর এবং পোষ্য সারমেয়রা চরম সমস্যার সন্মুখিন হতে চলেছে। নতুন আদেশে কিম জং উন কুকুর পোষায়ও নিষেধাজ্ঞা জারি করেছে। গত জুলাই মাসে কিম কুকুর পোষা আইন বিরোধী বলে আখ্যা দিয়েছিলেন, আর বলেছিলেন এটি পুঁজিবাদীদের প্রতীক।

উত্তর কোরিয়া কুকুর পোষা দণ্ডনীয় অপরাধ!

উত্তর কোরিয়া কুকুর পোষা দণ্ডনীয় অপরাধ!

কিমের বক্তব্য, সাধারণ মানুষ গোরু, ভেড়া, ছাগল আর শুয়োরের মতো পশুদের পালন করে মানুষের খাদ্যের চাহিদা মেটায়। তবে পিয়ংইয়ং-এর মতো শহরে বড়লোকেরা কুকুর পালন করে। কিম বলেছিলেন, 'পশ্চিমি সভ্যতা আর পুঁজিবাদী বিচারধারার প্রতীক। উত্তর কোরিয়ায় পশ্চিমি সভ্যতা আর পুঁজিবাদীদের জন্য কোনও জায়গা নেই। দেশে কুকুর পোষা দণ্ডনীয় অপরাধ।'

সামরিক বাজেটে কাটছাঁট করতে নারাজ কিম

সামরিক বাজেটে কাটছাঁট করতে নারাজ কিম

এদিকে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সামরিক বাজেটে কাটছাঁট করতে নারাজ কিম। এমন সময়েও শাসকের একরোখা সিদ্ধান্তের শিকার হচ্ছেন উত্তর কোরিয়ার নাগিরকরা। কিন্তু সেদেশের সরকারের দাবি, নিজেদের পারমাণবিক অস্ত্র দেশের সুরক্ষা এবং ভবিষ্যতের গ্যারান্টি হওয়ায় কোনও যুদ্ধ হবে না। যদিও বহির্বিশ্বের চাপ এবং সামরিক হুমকি ক্রমশই বাড়ছে সেদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+