ট্রাম্পের সঙ্গে দেখা করতে ট্রেনে চেপে ভিয়েতনাম সফরে কিম
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন দ্বিতীয়বারের জন্য সাক্ষাত করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে।
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন দ্বিতীয়বারের জন্য সাক্ষাত করতে চলেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। ভিয়েতনামের রাজধানী হ্যানোইয়ে পরমাণু শক্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হবে। তবে এই সফরের জন্য বিমানে নয়, ট্রেনে চেপে গেলেন কিম।

পিয়ংইয়ং থেকে এদিন শনিবার ট্রেনে চেপেছেন কিম। বৈঠক হবে ২৭ ও ২৮ ফেব্রুয়ারি। তাঁর সঙ্গেই ট্রেনে চেপে গিয়েছেন উত্তর কোরিয়া সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।
এর আগে গতবছরে সিঙ্গাপুরে প্রথমবার সাক্ষাত হয় কিম ও ট্রাম্পের। সেইসময়ে যাঁরা কিমের সঙ্গে ছিলেন, তাঁরাই সঙ্গ দিচ্ছেন এবারও। এছাড়া রয়েছেন কিমের বোন কিম ইয়ো জং। তিনি সিঙ্গাপুরের বৈঠকের সময়ও ছিলেন।
আটমাস পরে ফের একবার কিম-ট্রাম্প বৈঠক হতে চলেছে। কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে পরমাণু নিরস্ত্রীকরণের পথে এগিয়ে নিয়ে যেতেই এই বৈঠক।
প্রায় আড়াই দিনের সফরে চিনের মধ্যে দিয়ে কিম ট্রেনে চেপে ভিয়েতনামে পৌঁছবেন। ২৬ তারিখ তাঁর পৌঁছনোর কথা। বৈঠক হবে তার পরের দিন থেকে। কিমের বাবা কিম জং দ্বিতীয় ও ঠাকুরদা কিম দ্বিতীয় সুং-ও ট্রেনে চেপে সফর করতে ভালোবাসতেন। সেই পরম্পরাই ধরে রেখেছেন তিনি।












Click it and Unblock the Notifications