সরকারি অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ায় বেঘোরে প্রাণ গেল উত্তর কোরিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর
সিওল, ১৩ মে : স্বৈরতন্ত্রী শাসক হিসাবে এর আগেই সারা দুনিয়ায় পরিচিত হয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিং জং উন।
ফের একবার নিজের সেই গুণের পরিচয় দিলেন কিম জং উন। এর আগে নিজের পিসেমশাইকে কুকুর লেলিয়ে মেরে ফেলেছিলেন, এবার দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বিশ্বাসঘাতকতার দায়ে প্রাণ হারালেন কিমের রাজত্বে।

জানা গিয়েছে, মিসাইলের সামনে রেখে নিমেষে উড়িয়ে দেওয়া হয়েছে হাইওন ইয়োঙ্গ চোল নামের ওই প্রতিরক্ষামন্ত্রীকে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।
তারা জানিয়েছে, একটি অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সেখানে অনুষ্ঠান চলাকালীন ঘুমিয়ে পড়ায় ও কিমের কিছু নির্দেশ না মানায় ইয়োঙ্গ চোলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০১১ সালে কিম ক্ষমতায় আসার পর এখনও পর্যন্ত ৭০ জন উচ্চ পদাধিকারী আধিকারিককে হয় সরিয়ে দেওয়া হয়েছে আর না হয় মেরে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে ২০১৩ সালে নিজের সম্পর্কে পিসেমশাই জাং সং থেককে মেরে ফেলেন কিম।












Click it and Unblock the Notifications