জাতিসংঘের দুজন বিশেষজ্ঞকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও সাংবাদিকদের প্রদর্শনের পর তার সমালোচনা করেছে সংস্থাটি

জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও সাংবাদিকদের প্রদর্শন করেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সরকার।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একজন সেনা।
Reuters
কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একজন সেনা।

জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ভিডিও সাংবাদিকদের প্রদর্শন করেছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সরকার।

এর ব্যাপক সমালোচনা করেছে জাতিসংঘের কর্মকর্তারা।

সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন সাংবাদিকদের এমন ভিডিও দেখানো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য অত্যন্ত পীড়াদায়ক।

তাছাড়া এটি ঘটনার তদন্তেরও ক্ষতি করবে।

এই ভিডিওতে দেখা যাচ্ছে মার্কিন গবেষক মাইকেল শার্প ও সুইডেনের জেইডা কাতালানকে হত্যার দৃশ্য।

তারা কঙ্গোর কাসাই এলাকায় গণকবর নিয়ে গবেষণা করছিলেন।

গত মাসে তাদের মরদেহ পাওয়া গেছে। কঙ্গোর সরকার বিরোধী এক মিলিশিয়া ঐ হত্যাকাণ্ড চালিয়েছে বলে সরকারের দাবি।

কঙ্গোর সরকার বলছে ঐ ভিডিওতে সেটিই ফুটে উঠেছে।

সরকারের বিরুদ্ধে এই হত্যাকাণ্ডের যে অভিযোগ উঠেছে সেই ভ্রান্তি দুর করার জন্যেই তারা সাংবাদিকদের ভিডিওটি প্রদর্শন করেছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+