খুন করে টুকরো দেহখণ্ড পুড়িয়ে দেওয়া হয়! সৌদি রাজপুত্রের সমালোচক জামাল খাশোগি-হত্যাকাণ্ডে সাজা ঘোষিত

মরদেহের কোনও সন্ধান মেলেনি। কারণ খুন করে টুকরো টুকরো করে কেটে দেহখণ্ড পুড়িয়ে দেওয়া হয় অ্যাসিডে। এরপর তা ওভেনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল বলেও একাধিক সূত্রের দাবি ছিল। এমনভাবেই সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। সৌদি আরবের রাজপুত্রের কট্টর সমালোচক হিসাবে এই সাংবাদিক পরিচিত ছিলেন। আর তাঁর হত্যা মামলায় আজ রায় দান হল।

Khashoggi killing case, Saudi Arabia sentences 8 people to prison for murder case

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন জামাল খাশোগির হত্যা মামলায় ৮ জনকে সাজা দিয়েছে কারা দণ্ডের। এদের মধ্যে ৫ অপরাধীকে খাশোগি পরিবারের ক্ষমাপ্রদানের জেরে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিন হত্যাকারীদের ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নিজের বিয়ের কাগজপত্র সংগ্রহ করতে খাশোগিকে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ডেকে পাঠানো হয়। সে ঘটনা ২০১৮ সালের। এরপর সেই ডাক মতো , কনস্যুলেট পৌঁছে যান খাশোগি। তারপর থেকেই কোনও খোঁজ মেলেনি তাঁর। কনস্যুলেটে দেখা যায়, রক্তের দাগ। শুরু হয় সন্দেহ। ব্যাপক তল্লাশির পরও তাঁর চিহ্নটুকু মেলেনি । সৌদির দিকে সন্দেহ যেতেই তারা অভিযোগ নস্যাৎ করে প্রথমে। পরে সৌদি জানায় সেদেশের দুবৃত্তদের কাজ এটি। এরপরই শুরু হয় মামলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+