Pannun in Trump oath ceremony: ট্রাম্পের শপথে খালিস্তানি জঙ্গি পান্নুন! ভিডিও সামনে আসতেই হৈহৈ কাণ্ড

Pannun in Trump oath ceremony: গত কয়েকদিন আগেই ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ! যেখানে দেশ-বিদেশের একাধিক অতিথিরা উপস্থিত ছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে ভারতের 'মোস্ট ওয়ান্টেড' খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন'কে ( Khalistani terrorist Gurpatwant Pannu)। শুধু দেখা যাওয়া নয়, 'খালিস্তান জিন্দাবাদ' স্লোগান দিতেও শোনা যাচ্ছে তাঁকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে পান্নুনকে ট্রাম্পের শপথের অনুষ্ঠানে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, বিতর্কিত স্লোগান দিতেও শোনা যাচ্ছে। বেশ কয়েকজন শিখ সম্প্রদায়ের মানুষের ভিড়ে দেখা যাচ্ছে পান্নুনকে। আর এই ভিডিও সামনে আসতে তীব্র হৈচৈ পড়ে যায় (Pannun in Trump oath ceremony) ।

Pannun in Trump oath ceremony

কীভাবে ট্রাম্পের শপথে খালিস্তানি এই জঙ্গি পৌঁছল তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে। একই সঙ্গে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। যদিও ভাইরাল হওয়া ভিডিও সত্যিই পান্নুন কিনা তা নিয়ে একটা সন্দেহ আছে।

যদিও বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, ট্রাম্পের শপথের সাক্ষী থাকতে বেশ কিছু টিকিট বিক্রি করা হয়েছিল। কোনও সূত্র মারফৎ তা পান্নুনের কাছে পৌছয়। আর তা নিয়েই সে ট্রাম্পের অনুষ্ঠানে গিয়েছিল বলে জানা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট কিংবা তাঁর ঘনিষ্ঠ কেউ এই জঙ্গি নেতাকে আমন্ত্রন করেনি বলেই প্রকাশিত খবরে জানা যাচ্ছে। তবে ভাইরাল ভিডিও নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।

Pannun in Trump oath ceremony: উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী

বলে রাখা প্রয়োজন, ট্রাম্পের শপথের অনুষ্ঠানে ছিলেন বিদেশমন্ত্রী এস জংশঙ্করও। যা খবর, পান্নুন বিদেশমন্ত্রীর খুব কাছাকাছি জায়গাতেই ছিল। তবে দুজনের দেখা হয়নি। তবে নিরাপত্তা সংস্থাগুলি জয়শঙ্করের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে দাবি সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

বলে রাখা প্রয়োজন, গত বছর একজন প্রাক্তন ভারতীয় অফিসারের বিরুদ্ধে এই খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছিল আমেরিকা। যা নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের অনুষ্ঠানে পৌঁছে গেলেন গুরপতবন্ত সিং পান্নুন। যা মোটেই ভালো চোখে দেখছে না ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+