লন্ডনে ভারতীয় হাইকমিশনে জাতীয় পতাকা টেনে নামাল খালিস্তানপন্থীরা, তুমুল সমালোচনা
বিদেশের মাটিতে ভারতের বিরুদ্ধে ফের সুর চড়াতে শুরু করেছেন খালিস্তানিরা। লন্ডনে ভারতীয় হাইকমিশনে ভারতের জাতীয় পতাকা টেনে নামাল খালিস্তানপন্থীরা। এমনকী হাইকমিশনে তাণ্ডব চালানোরও চেষ্টা করে তারা। তাই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে সেখানে। ঘটনার তীব্র নিন্দা করেছে আন্তর্জাতিক মহল।

ফের লন্ডনের মাটিতে খালিস্তানপন্থীদের তাণ্ডব। একেবারে লন্ডন হাইকমিশনের ভেতরে ঢুকে পড়ে জাতীয় পতাকা টেনে িহঁচড়ে নামালেন তাঁরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আন্তর্জাতিক মহলে এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়ে গিয়েছে। এর আগেও লন্ডনে একই ধরনে ঘটনা ঘটেছে। খালিস্তানিরা ভারত বিরোধী প্রচার চালাতে বিদেশের মাটিকে ব্যবহার করছে বলে দাবি তদন্তকারীদের।
লন্ডনে ভারতীয় হাইকমিশনের দফতরে উড়ল খালিস্তানি পতাকা। ঘটনার তীব্র নিন্দা করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যই তলব করেছে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিশ্চিয়ানা স্কটকে। প্রসঙ্গত উল্লেখ্য ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক। কাজেই ব্রিটেনে এখন ভারতীয়দের দাপট যে বেশি তাতে কোনও সন্দেহ নেই। এদিকে লন্ডনের মাটিতে বারবার খালিস্তানপন্থীদের আস্ফালনকে একেবারেই ভাল চোখে দেখছে না ভারত।
গত ২ দিন ধরে পাঞ্জাবে খালিস্তানপন্থীদের ধরপাকড় শুরু হয়েছে। পাঞ্জাব জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। তারই প্রতিবাদে গতকাল লন্ডনের হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখাতে থাকে খালিস্তান পন্থী সংগঠন ওয়ারিশ পাঞ্জাব দে গ্রুপের সদস্যরা। ভারতীয় হাইকমিশনের সামনে দাঁড়িয়ে খালিস্তানপন্থী স্লোগান দিতে থাকে তারা। হাইকমিশনের ভেতরে ঢোকারও চেষ্টা করে। হাইকমিশনের ব্যালকনিতে আটকে রাখা জাতীয় পতাকা েটনে ছিঁড়ে নামিয়ে আনে।
তারপরেই ঘটনার প্রবল সমালোচনা করে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে অমিত শাহের দফতর। কীভাবে নিরাপত্তা বলয় এড়িয়ে খালিস্তানপন্থীরা ভারতীয় হাইকমিশনের ভেতর পর্যন্ত পৌঁছে গেল তা নিয়ে সওয়াল করেছেন তাঁরা। কেন কোনও নিরাপত্তার বন্দোবস্ত ভারতীয় হাইকমিশনের কাছে ছিল না তা নিয়ে প্রশ্ন করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। ব্রিটিশ সরকারের এই গাফিলতি মেনে নিয়ে নারাজ মোদী সরকার।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications