কৃষকদের আন্দোলনের সমর্থনকারীদের মিছিলে খালিস্তানি স্লোগান, ভাঙা হল গান্ধীমূর্তি! ধুন্ধুমার ভিন দেশে
মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ইন্ডিয়ানা, ওহিও, নর্থ ক্যারোলিনা থেকে একাধিক মানুষ ওয়াশিংনটন ডিসিতে সমবেত হয়ে ভারতের বুকে ঘটে চলা কৃষকদের আন্দোলনকে সমর্থন করছিলেন কিছু মানুষ। আচমকাই সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে থেকে খালিস্তানি সমর্থনকারী কয়েকজন ঢুকে পড়েন বলে খবর।

ভারতের দূতাবাসারে সামনে গান্ধী মেমোরিয়াল প্লাজায় রাখা গান্ধী মূ্র্তি ভাঙা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে ভারতীয় দূতাবাস। সেখানে কৃপান হাতেও দেখা যায় বহু শিখ যুবককে। শুধু গান্ধী মূর্তি নয়, সেখানে রাখা নরেন্দ্র মোদীর ছবিতেও হামলা চালাতে দেখা যায় কয়েকজন যুবককে। পরিস্থিতির দিকে দিল্লির নজর রয়েচেছে বলে খবর।












Click it and Unblock the Notifications