খালেদার বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ শুরু ২১ এপ্রিল

খালেদা
ঢাকা, ১৯ মার্চ: বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দু'টি দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করা হল। এই দুই মামলাতেই সাক্ষ্য গ্রহণ শুরু হবে ২১ এপ্রিল। বুধবার ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায় এই আদেশ দিয়েছেন।

এদিনই মামলা দু'টির অভিযোগ গঠনের ব্য়াপারে শুনানির দিন ধার্য করা হয়েছিল। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা শুনানির দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। তখন নজিরবিহীনভাবে খালেদা জিয়ার আইনজীবীরা আদালত কক্ষেই হইচই জুড়ে দেন। ক্ষুব্ধ বিচারক বলেন, পরিস্থিতি যাই হোক, আজই অভিযোগ গঠিত হবে। এর পর বিচারক এজলাস ছেড়ে বেরিয়ে যান। প্রসঙ্গত, খালেদা জিয়া নিজে এ সময় আদালতে হাজির ছিলেন।

দুপুর দু'টোর পর শুনানি শুরু হয়। দীর্ঘক্ষণ সওয়াল-জবাবের পর বিচারক চার্জ গঠন করার নির্দেশ দেন। খালেদা জিয়ার আইনজীবীরা পরে সাংবাদিকদের বলেন, আদালত পক্ষপাতমূলক আচরণ করছে। এই আদালতের ওপর তাঁদের ভরসা নেই।

প্রসঙ্গত, জিয়া অরফেনেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ গঠিত হল। খালেদা জিয়া-সহ চারজনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ নয়ছয় করার অভিযোগে ২০১১ সালের ৮ অগস্ট তেজগাঁও থানায় মামলা রুজু হয়। আর জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি রুজু হয় তারও আগে ২০০৮ সালের ৩ জুলাই, রমনা থানায়। দু'টি মামলাই করে দুর্নীতি দমন কমিশন বা দুদক। বিএনপি-র অভিযোগ, রাজনীতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আওয়ামী লীগই পর্দার পিছন থেকে কলকাঠি নাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+