নিজের দুর্নীতিতেই জেলে খালেদা, আর কী বললেন আওয়ামি লিগের মন্ত্রী

বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি করে জেলে গেছেন। এমনটাই দাবি করলেন, আওয়ামি লিগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম। তাঁর দাবি, আওয়ামি লিগ তাঁকে জেলে পাঠায়নি।

বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি করে জেলে গেছেন। এমনটাই দাবি করলেন, আওয়ামি লিগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মহম্মদ নাসিম। তাঁর দাবি, আওয়ামি লিগ তাঁকে জেলে পাঠায়নি। তাঁর অভিযোগ, বিএনপি নেত্রী স্বাধীনতাবিরোধী জামাত শিবিরকে সঙ্গে নিয়ে জ্বালাও-পোড়াও আন্দোলন করে ব্যর্থ হয়ে এখন চিকিৎসা নিয়ে রাজনীতি শুরু করেছেন।

নিজের দুর্নীতিতেই জেলে খালেদা, আর কী বললেন আওয়ামি লিগের মন্ত্রী

নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের মাঠে আওয়ামি লিগ আয়োজিত সভায় এসব কথা বলেন নাসিম। সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

নাসিম বলেছেন, খালেদা জিয়ার কোনও ষড়যন্ত্রই বাংলাদেশের মাটিতে সফল হবে না। কারণ বাংলার জনগণ আর অন্ধকার যুগে ফিরে যাবে না।

মহম্মদ নাসিম আরও বলেন, নির্বাচন সামনে, বিএনপি-জামাত নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত শুরু করেছে। তারা ঘোষণা দিয়ে বলেছে, নির্বাচনের সময় শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু তাদের উদ্দেশে বলতে চাই, অন্য দেশের মতো শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এই নির্বাচনী মাঠে বিএনপির ও আওয়ামি লিগের মধ্যে খেলা হবে। নির্বাচন কমিশন এই খেলার রেফারির দায়িত্ব পালন করবেন। এ খেলায় যারা ফাউল করবে, তাদের লাল কার্ড দিয়ে বের করে দেওয়া হবে।
মহম্মদ নাসিম বলেছেন, কাজিপুরে কোনও দিন আওয়ামি লিগ পরাজিত হয়নি। কোনও দিন হবেও না। কারণ কাজিপুরের মানুষ কোনও দিন বঙ্গবন্ধু, মনসুর আলি ও শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেনি। আগামী দিনেও করবেন না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপি-জামাত ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। তাদের দোসররা রাতের অন্ধকারে কোটাপদ্ধতির নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আন্দোলনের নামে রাতের অন্ধকারে মুখোশ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালিয়েছে।

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, মেধা ও আদর্শ ছাড়া কোনো আন্দোলন টেকে না, সফল হয় না। বিএনপি-জামাতের কোনও আদর্শ নেই। তারা আন্দোলনের নামে মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+