গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আজ বাংলাদেশে ফিরছেন খালেদা জিয়া

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রায় তিন মাস পর ঢাকায় ফিরছেন। এর মধ্যে কুমিল্লায় একটি এবং ঢাকায় দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ প্রায় তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

গত ১৫ই জুলাই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। তিনি দেশে ফিরছেন এমন এক সময়ে যখন কুমিল্লায় একটি এবং ঢাকায় দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের সামনে আইনি লড়াইয়ের বিভিন্ন চ্যালেঞ্জ যেমন রয়েছে তেমনি রয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে দলের রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক বিষয়গুলোও।

কিন্তু প্রায় তিন মাস বিদেশে কাটিয়ে খালেদা জিয়ার দেশে ফেরার পর তা দলীয় কার্যক্রমে নতুন গতি আনতে পারে কি-না তা নিয়েও আলোচনা রয়েছে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলছেন খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন এবং সে কারণেই চিকিৎসার পর তার ফিরে আসা দলকে উজ্জীবিত করবে।

মিস্টার আলমগীর বলেন নির্বাচনের প্রস্তুতি বিএনপির আছে কিন্তু দেশে যে অবস্থা আছে তাতে কিভাবে গণতন্ত্র ফেরানো যাবে কিংবা মানুষ কিভাবে ভোট কেন্দ্রে যাবে সেই চেষ্টাই বিএনপি করছে।

খালেদার প্রত্যাবর্তন দল গুছানোর পর প্রক্রিয়া গতি পাবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা চলমান প্রক্রিয়া এবং এ মূহুর্তে একটা নিরপেক্ষ নির্বাচন দিলে দেখা যাবে বিএনপি কত ভোটে জয়লাভ করে।

বিএনপি চেয়ারপার্সন গত ১৫ই জুলাই যুক্তরাজ্যে যান এবং সেখানে তার ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি।

আরও পড়ুন অযোধ্যায় রামের মূর্তি তৈরিতে কেন অর্থদান করছে মুসলমানরা?

নির্যাতিত হিন্দু রোহিঙ্গারাও দুষছেন মুসলিমদেরকেই

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+