কেম ছো, গুজরাতি ভাষায় প্রধানমন্ত্রীকে সাদর অভ্যর্থনা ওবামার

ছবি
ওয়াশিংটন, ৩০ সেপ্টেম্বর: কেম ছো?

কেমন আছেন? গতকাল রাতে নরেন্দ্র মোদীকে গুজরাতি ভাষায় অভ্যর্থনা করলেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। ভাঙা ভাঙা গুজরাতি শুনে হাসি খেলে গেল প্রধানমন্ত্রীর মুখে। জবাব দিলেন, ভালো আছি।

ভারত যে কতটা গুরুত্ব পাচ্ছে আমেরিকার কাছে, তা বুঝতে হোয়াইট হাউসের নৈশভোজই যথেষ্ট ছিল। অতিরিক্ত লোকের ভিড় নেই। মার্কিন প্রশাসনের বাছাই করা কয়েকজন বাঘা কর্তা ছিলেন। উপরাষ্ট্রপতি জো বিডেন, বিদেশমন্ত্রী জন কেরি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস প্রমুখ হাজির ছিলেন। সাধারণভাবে অন্য কোনও দেশের রাষ্ট্রনায়ক এলে তাঁকে হোয়াইট হাউসের ভিতরে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতিরা। কিন্তু বারাক ওবামা নিজে হোয়াইট হাউসের বাইরে সাউথ গেটে এসে দাঁড়ান। নরেন্দ্র মোদীর কনভয় ঢুকতেই হাসি মুখে এগিয়ে এলেন। করমর্দন করে বললেন, "কেম ছো, মিস্টার প্রাইম মিনিস্টার?" সঙ্গে থাকা সুষমা স্বরাজ, অজিত দোবল প্রমুখদের মুখে তখন চওড়া হাসি। তার পর একটা হাত প্রধানমন্ত্রীর পিঠে দিয়ে আর এক হাতে ইঙ্গিত করলেন ভিতরে ঢুকতে।

The 'Kem cho' moment. Prez @BarackObama greets PM @narendramodi at doorstep of the White House. pic.twitter.com/NkgB9voLfS
— Syed Akbaruddin (@MEAIndia) September 30, 2014

নৈশভোজে খেতে খেতেই দু'জনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সামরিক, বাণিজ্যিক ও পরিকাঠামোগত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়। তবে এটা নিছকই হালকা মেজাজের কথা। বারাক ওবামার সঙ্গে আরও এক দফা আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নৈশভোজে অবশ্য অনিবার্য কারণে হাজির থাকতে পারেননি ফার্স্ট লেডি মিশেল ওবামা।

মজার ব্যাপার হল, এই নরেন্দ্র মোদীকেই এক সময় ভিসা দিতে অস্বীকার করেছিল আমেরিকা। আর তাঁকেই শেষ পর্যন্ত হোয়াইট হাউসে সাদরে অভ্যর্থনা জানালেন বারাক ওবামা। রাজনীতির মজা বোধ হয় এখানেই!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+