(ছবি) একবছর পূর্ণ হল প্রিন্সেস শার্লটের, জন্মদিনে ছবি তুললেন মা কেট

লন্ডন, ২ মে : এদিন ২ মে জন্মের একবছর পূর্ণ হল প্রিন্সেস শার্লটের। গতবছর এইদিনেই ভূমিষ্ঠ হয় ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন ও ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়ামের দ্বিতীয় সন্তান শার্লট এলিজাবেথ ডায়না।

সেই উপলক্ষে প্রিন্সেস শার্লটের কিছু ছবি কেনসিংটন প্যালেসের তরফে রবিবার প্রকাশ করা হয়েছে। এই ছবিগুলি ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন তুলেছেন বলেও জানানো হয়েছে। রাজপরিবারে এই উপলক্ষে খুশির হাওয়া রয়েছে বলেও টুইটারে জানানো হয়েছে।

একবছর পূর্ণ প্রিন্সেস শার্লটের, জন্মদিনে ছবি তুললেন মা কেট

শার্লটের জন্মের পর তার নামকরণ নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয় রাজ পরিবারের অনুগামীদের মধ্যে। উইলিয়ামসের পিতা চার্লসের নাম ধরে 'শার্লট' (চার্লস নামের স্ত্রী লিঙ্গ যুক্ত প্রকার), রানি এলিজাবেথের নাম ও কন্যার ঠাকুমা ডায়নার নাম ধরে এই নামকরণ করা হয়েছে।

যুবরাজ চার্লস ও যুবরানি ডায়নার পুত্র যুবরাজ উইলিয়ামস ২০১১ সালের ২৯ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন কেট মিডলটনের সঙ্গে। ২০১৩ সালের ২২ জুলাই যুবরাজ উইলিয়ামস ও কেট মিডলটনের প্রথম সন্তান জর্জের জন্ম হয়। এরপরে গতবছর জন্ম হয় ফুটফুটে শার্লটের।

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+