পাকিস্তানের মানচিত্রে কাশ্মীর-লাদাখ-গুজরাতের জুনাগড়, কোন ষড়যন্ত্রের জাল বুনছেন ইমরান

পাকিস্তানের মানচিত্রে কাশ্মীর-লাদাখ-গুজরাতের জুনাগড়, কোন ষড়যন্ত্রের জাল বুনছেন ইমরান

একদিকে অযোধ্যার রাম মন্দির নির্মাণের সূচনা অন্যদিকে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তি। দুই মহাযজ্ঞের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে ভারত। এই সাফল্য সহ্য করতে না পেরে অশান্তির নতুন জাল বিস্তার করতে শুরু করেছে পাকিস্তান। কাশ্মীর-লাদাখকে সংযুক্ত করে নতুন মানচিত্র অনুমোদন করেছে পাকিস্তানের ইমরান সরকার।

পাকিস্তানের নতুন মানচিত্র

পাকিস্তানের নতুন মানচিত্র

ভারত বিরোধিতায় ক্রমশ সুর চড়াচ্ছে পাকিস্তান। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বর্ষপূর্তির ঠিক আগেই পাকিস্তানের নতুন মানচিত্রের অনুমোদন দিল ইমরানের মন্ত্রিসভা। তাতে যুক্ত করা হয়েছে ভারতের কাশ্মীর-লাদাখকে। শুধু কাশ্মীর-লাদাখ নয় গুজরাতের জুনাগড়, মানবদার এবং স্যার ক্রিককেও নতুন মানচিত্রে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে

 পাকিস্তানের মানুষের জন্য নতুন ম্যাপ

পাকিস্তানের মানুষের জন্য নতুন ম্যাপ

পাক মন্ত্রিসভার অনুমোদন পাওয়ার পরেই সেই মানচিত্রটি প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তানের মানুষ চেয়েছিলেন। তাঁদের ইচ্ছে পূরণ করা হয়েছে এই নতুন মানচিত্রে। সবার আগে কাশ্মীরের মানুষের ইচ্ছে পূরণ করা হয়েছে। তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ করা হয়েছে।

পিওকে এখন পাকিস্তানের অংশ

পিওকে এখন পাকিস্তানের অংশ

নতুন মানচিত্রে আনুষ্ঠানিক ভাবে পিওকে-কে পাকিস্তানের অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া গিলগিট-বালটিস্তানও পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েেছ। ইমরান সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পাক বিদেশমন্ত্রী। তিনি বলেছেন এই প্রথম পাকিস্তানে বিশ্বের সামনে সাহসী পদক্ষেপ করল।

 কালো দিবস পালন আগামিকাল

কালো দিবস পালন আগামিকাল

৫ অগাস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের ১ বছর পূর্ণ হচ্ছে। একই সঙ্গে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সূচনা হচ্ছে। সেই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করবে পাকিস্তান। এমনই ঘোষাণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+