কাশ্মীর নিয়ে আবার যুদ্ধ হবে ভারত-পাকিস্তানে, বলছেন শরিফ

নওয়াজ শরিফ
ইসলামাবাদ ও নয়াদিল্লি, ৪ ডিসেম্বর: কাশ্মীর ইস্যুকে ঘিরে চতুর্থবার যুদ্ধে নামতে হবে ভারত ও পাকিস্তানকে। আর সেই লড়াই শুরু হতে পারে যে কোনও দিন। সরাসরি এমনই হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তাঁর মতে, যুদ্ধ ছাড়া এই সঙ্কটের সমাধান সম্ভব নয়।

গতকাল আজাদ কাশ্মীরে একটি অনুষ্ঠানে এসে নওয়াজ শরিফ বলেন, "আমি স্বপ্ন দেখি, ভারতের দখলদারি থেকে কাশ্মীর একদিন মুক্ত হবে। আশা করি, সেটা আমার জীবদ্দশাতেই হবে। কাশ্মীর নিয়ে আরও একবার লড়তে হবে দু'দেশকে। পরমাণু শক্তিধর দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে যে কোনও দিন।" তাঁর অভিযোগ, ভারত দক্ষিণ এশিয়াতে অস্ত্র প্রতিযোগিতা শুরু করেছে। কারণ, অস্ত্রের জোরে ভারত ছিনিয়ে নিতে চায় কাশ্মীরকে। তাই পাকিস্তানকেও নামতে হয়েছে অস্ত্র প্রতিযোগিতায়। যদি সেই টাকা শিক্ষা-স্বাস্থ্যে খরচ করা যেত, তা হলে মানুষের উন্নতি হত।

তবে, নওয়াজ শরিফের আজাদ কাশ্মীর সফর নিয়ে সরকারি তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে এই বক্তব্যের উল্লেখ নেই। পাকিস্তানি সংবাদপত্রগুলি কিন্তু তা ফলাও করে ছেপেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+