কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়, ফের ভারতের পাশে থেকে মোদীকে ফোন ব্রিটিশ প্রধানমন্ত্রীর
কাশ্মীর ইস্যু ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হওয়া উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
কাশ্মীর ইস্যু ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধান হওয়া উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা হয় তাঁর। সেখানেই এই বিষয়টি উল্লেখ করেন তিনি।

জনসন মোদীর সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন যে, কাশ্মীর ইস্যুকে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় হিসেবেই দেখে যুক্তরাজ্য। এক্ষেত্রে আলোচনাই যে একমাত্র সমাধানের পথ হতে পারে তাও জানিয়েছেন জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র পরে সংবাদমাধ্যমে এই বিবৃতি দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনের সময় নরেন্দ্র মোদী যুক্তরাজ্যে বসবাসকারী ভারতীয়দের ওপর যে হিংসা হয়েছে সেই প্রসঙ্গ উল্লেখ করেন। ভারতের স্বাধীনতা দিবসের দিন লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে এই গোলমাল হয়। যা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবং জানিয়েছেন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় দূতাবাসের নিরাপত্তাও বাড়ানো হবে।
প্রসঙ্গত ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানি একটি গোষ্ঠী এবং কাশ্মীরি ও শিখ বিচ্ছিন্নতাবাদীদের গোষ্ঠী জম্মু-কাশ্মীর ইস্যুকে সামনে রেখে ভারত বিরোধী স্লোগান দেয়। ভারতীয় হাইকমিশনের সামনে প্রতিবাদ করতে ভারতীয়রা গেলে তাদের নিগৃহীত করা হয়। এর পাশাপাশি আগামী জি৭ বৈঠকে ফ্রান্সে দুই রাষ্ট্রপ্রধানের কথোপকথন হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications