পাকিস্তানের প্রকাশ করা কর্তারপুর গানের ভিডিওয় দেখা গেল খলিস্তানি জঙ্গিদের

পাকিস্তানের প্রকাশ করা কর্তারপুর গানের ভিডিওয় দেখা গেল খলিস্তানি জঙ্গিদের

ভারতীয় শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় গতকাল যে গানের ভিডিওটি প্রকাশ করেছিল পাকিস্তান তাতে দেখা গেল খলিস্তানি জঙ্গিদের। এই নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

খলিস্তানি জঙ্গিদের মদত

ভারতের কাশ্মীর সিদ্ধান্তের পর পাকিস্তান যে খালিস্তানি জঙ্গিদের মদত দিতে শুরু করেছে তার খবর আগে থেকেই ছিল গোয়েন্দাদের কাছে। গত কয়েক মাসে পাঞ্জাবে খলিস্তানি জঙ্গিদের গতিবিধিও বেড়েছে। পাকিস্তানের এই উদ্দেশ্য এবার একেবারে প্রকাশ্য এসে পড়েছে। কর্তারপুরে ভারতীয় পুণ্যার্থীদের অভ্যর্থনায় যে ভিডিওটি গতকাল পাকিস্তান প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে তিন খলিস্তানি জঙ্গিকে। জারনালি সিং ভিন্দ্রাওয়ালে, অমরিক সিং খালসা এবং শেহবাগ সিং। এই তিন খালিস্তানি জঙ্গির ছবি দেখানো হয়েছে। ১৯৮৪ সাসে এরা অপারেশন ব্লু স্টারের সময় মারা গিয়েছিল।

পাকিস্তানের একাধিক গুরুদ্বারে খলিস্তানি জঙ্গিদের ছবি

পাকিস্তানের একাধিক গুরুদ্বারে খলিস্তানি জঙ্গিদের ছবি

শুধু এই ভিডিওতেই নয় পাকিস্তানের একাধিক গুরুদ্বারেও এঁদের ছবি রয়েছে। এমনকী স্বর্ণমন্দিরেও তাঁদের ছবি দেখা গিয়েছে। জার্নাল সিং ভিন্দ্রাওয়ালে খলিস্তান পন্থী নেতা যিনি দমদমি তখসাল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। আর অমরিক সিং খালসা শিখ ছাত্র নেতা। যিনি অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্বে ছিলেন। অন্যদিকে শেহবাগ সিং একজন অপসারিত সেনা অফিসার ছিলেন। অপারেশন ব্লুস্টারের সময় জার্নাল সিংয়ের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। ভিন্দ্রাওয়ালের উপদেষ্টা বলা হত তাঁকে।

খলিস্তানি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই

খলিস্তানি জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই

পাক গুপ্তচর সংস্থা আইএসআই গোপনে খালিস্তানি জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলে ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে। কয়েকদিন আগে বিএসফের নজরে এসেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তারপুরের প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। নারী-পুরুষ উভয় জঙ্গিরাই প্রশিক্ষণ নিচ্ছে বলে জানিয়েছে বিএসএফ। তারপরেই নিরাপত্তা জোরদার করা হয়। কর্তারপুর করিডর চালু হলে খলিস্তানি জঙ্গিদের আনাগোনা বাড়বে এমন আশঙ্কাও করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+