রাখি বন্ধনের আহ্বান 'ভাই' মোদীর কাছে! দেশে অত্যাচার নিয়ে আওয়াজ তুলুন, আবেদন 'বোন' করিমার
রাখি বন্ধন উপলক্ষে নরেন্দ্র মোদীকে ভাই বলে সম্বোধন করলেন বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের নেত্রী করিমা বালুচ।
রাখি বন্ধন উপলক্ষে নরেন্দ্র মোদীকে ভাই বলে সম্বোধন করলেন বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের নেত্রী করিমা বালুচ। বালুচিস্তানে তাঁদের ওপর অত্যাচার এবং সেখানে গণহত্যা নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তিনি। সেখানে যে মানবাধিকার লঙ্ঘন হয়, সেই বিষয়টিও আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরার আহ্বান জানিয়েছেন করিমা বালুচ।

বালুচিস্তানের বোনেরা তাঁকে ভাই বলেই মনে করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এমনটাই বললেন বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের নেত্রী করিমা বালুচ। তাঁরা আশা করেন, বালুচিস্তানের গণহত্যা, যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক ফোরামে মুখ খুলবেন নরেন্দ্র মোদী। বোনেদের কথা তুলে ধরবেন। কেননা সেদেশে বোনেদের ভাইরাই নিরুদ্ধেশ। এপ্রসঙ্গে করিমা বালুচ ভিডিও বার্তা দিয়েছেন।
One message for your sister Karima Baloch, on the festival of #Rakhi for #Modi ji.
— Aabira Qureshi (@aabira90) August 21, 2018
Hindustan peoples has requested to send my small message to @narendramodi .#Kashmir #Pakistan #Balochistan #AdialaJail #SaurabhChaudhary #EidAlAdha pic.twitter.com/maXJ9zd8p4
করিমা বালুচের অভিযোগ, পাকিস্তানের সেনা এই ভাইদের অনেককেই হত্যা করেছে। অনেকে নিখোঁজ কিংবা তাঁদেরকে হত্যা করা হয়েছে। যদিও বোনেরা অপেক্ষায় রয়েছে যদি ভাইরা ফিরে আসে। তাঁদের মধ্যে অনেকেই কোনও দিনও ফিরবে না। জানিয়েছেন করিমা বালুচ।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বালুচিস্তান, গিলগিট কিংবা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছিলেন, তাঁর (নরেন্দ্র মোদী) মঙ্গলকামনা করায়।
সম্প্রতি এক সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, সময় এসেছে, পাকিস্তানকে বালুচিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মানুষদের ওপর অত্যাচারের জন্য জবাব দিতে হবে।
বালুচ স্টুডেন্টস অর্গানাইজেশনের প্রথম মহিলা নেত্রী হলেন করিমা বালুচ। বর্তমানে কানাডা থেকে এই সংগঠনের কাজ চলে। পাকিস্তান সেনার চোখে ধুলো দিয়ে করিমা বালুচ কানাডায় পৌঁছেছেন বলে জানা গিয়েছে।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের












Click it and Unblock the Notifications