ডেল্টা হানায় বিধ্বস্ত ক্যাঙ্গারুর দেশ, ফের এক সপ্তাহের কড়া লকডাউনের ঘেরাটোপে সিডনি

ডেল্টা স্ট্রেনের হানায় ফের লকডাউন জারি সিডনিতে

গত কয়েকমাসে করোনার আক্রমণ বেশ কমে এলেও পুনরায় নতুন স্ট্রেনের জাগরণে চিন্তা বাড়ছে নানা দেশে। ভারতের পাশাপাশি ডেল্টা স্ট্রেনের দেখা মিলছে সুদূর অস্ট্রেলিয়াতেও। ডেল্টার জেরে সিডনিতে একসপ্তাহ ব্যাপী কড়া লকডাউন আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। আন্তর্জাতিক সূত্রে খবর, একটি আন্তর্জাতিক বিমানের যাত্রী ও বিমানকর্মীদের বিমানবন্দর থেকে একটি হোটেলে নিভৃতবাসে নিয়ে যাওয়ার পর ডেল্টা সম্পর্কিত ৮০টি করোনা কেসের খোঁজ মেলে। স্বভাবতই আগাম বিপদের আঁচ করে সিডনিবাসীকে ফের ঘরবন্দি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

হঠাৎই স্বাভাবিকত্বের সুর কাটল অস্ট্রেলিয়ায়

হঠাৎই স্বাভাবিকত্বের সুর কাটল অস্ট্রেলিয়ায়

গত কয়েকমাস যাবৎ প্রত্যহ আক্রান্তের সংখ্যা তলানিতে ঠেকায় স্বাভাবিক ছন্দে ফিরছিল অস্ট্রেলিয়া। এরই মধ্যে এহেন হঠাৎ লকডাউনে রাতারাতি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ লক্ষ মানুষ। নিউ সাউথ ওয়েলসের রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ড জানিয়েছেন, "আমাদের প্রতিবেশী চার রাজ্যে হুহু করে বাড়ছে ডেল্টা-সংক্রমণ। তাই রাতারাতি এমন সিদ্ধান্ত।" এমতাবস্থায় মধ্যরাত থেকেই হঠাৎ লকডাউন আরোপিত হওয়ায় তাল কেটেছে অস্ট্রেলিয়ার বাণিজ্য নগরীর।

প্রতি-আক্রমণে দক্ষ ডেল্টা প্লাস

প্রতি-আক্রমণে দক্ষ ডেল্টা প্লাস

ডেল্টা-স্ট্রেনের বিষয়ে বলতে গিয়ে ব্র্যাড হ্যাজার্ড জানান, "বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার ভয়ানকতম শত্রু হয়ে দাঁড়িয়েছে এই ডেল্টা স্ট্রেন। যেভাবেই ঠেকানোর ব্যবস্থা করা হোক না কেন, এই স্ট্রেন জানে যে কিভাবে প্রতি-আক্রমণ করতে হয়!" ভারতে ডেল্টার বাড়বাড়ন্ত লক্ষ্য করার পরেই ব্যবস্থা নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। জমায়েত বেশি হয় এমন স্থানগুলিকে ইতিমধ্যেই দাগিয়ে দিয়ে লকডাউন কড়াকড়িভাবে আরোপের পথে হেঁটেছে সিডনি প্রশাসন। দোকান-বাজারে দ্রুত সংক্রমণ ঘটাতে পারে ডেল্টা, এ বিষয়টিকেও মাথায় রেখেছে অস্ট্রেলিয়া।

 বাড়তে পারে সিডনির লকডাউন

বাড়তে পারে সিডনির লকডাউন

রাজ্য প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ানের মতে, "সিডনির অবস্থা পর্যবেক্ষণ করে আগামী শনিবার স্বাস্থ্য-আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। সেখানেই ভবিষ্যতে লকডাউন বর্ধিত করার বিষয়ে আলোচনা হবে।" তবে পরবর্তীতে লকডাউনের পরিসীমা যে বাড়বে, সে বিষয়েই নাগরিকদের সতর্ক করেছেন গ্ল্যাডিস। সিডনিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ও ঔষধি ক্রয়, ব্যায়াম এবং বিশেষ প্রয়োজনে অফিস-শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ব্যতীত বাড়ির বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা রয়েছে আগামী এক সপ্তাহের জন্য।

 জলেও করোনা?

জলেও করোনা?

সিডনির উত্তর-পশ্চিমে অবস্থিত বার্কের নিকাশি ব্যবস্থায় করোনার খোঁজ মেলায় শহর ছেড়ে বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি হয় শুক্রবার। এরপরেই হোটেল-ফেরতদের মধ্যে ডেল্টার ন্যায় ঝুঁকিপূর্ণ স্ট্রেনের দেখা মেলায় সংক্রমণের শিকল ছেদের উদ্দেশে তড়িঘড়ি লকডাউন আরোপ করে সিডনি প্রশাসন। যদিও প্রায় ২.৫ কোটি জনসংখ্যার দেশে মাত্র ৩০,০০০ সক্রিয় কেস ও ৯১০ জনের মৃত্যু যে অস্ট্রেলিয়ার সাফল্যেরই খতিয়ান, তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+