ভারতীয় বংশদ্ভুতদের ভোটেই ঘুরবে মার্কিন নির্বাচনের ভাগ্য! ফের দেশীয় মুল্যবোধের সুর কমলার গলায়
প্রথম আফ্রিকান-আমেরিকান, দক্ষিণ এশিয়ার মহিলা হিসাবে ভাইস প্রেসিডেন্টের পদে লড়াইয়ের জন্য মনোনীত হলেন কমলা হ্যারিস। বংশগতভাবে ভারতীয় এবং জ্যামাইকান অভিবাসীদের কন্যা হ্যারিস। এদিন আনুষ্ঠানিকভাবে তাঁর বোন মায়া, ভাগ্নী মীনা এবং সৎ কন্যা ইলা এমফোফ তাঁকে মনোনীত করেন।

কমলা হ্যারিসের নাড়ির টান
আর এরপরই নিজের নাড়ির সূত্র তুলে ধরে ফের একবার নিজের ভারতীয় সত্ত্বাকে প্রকাশ করলেন। নিজের ভআষণের প্রথমেই মায়ের কথা বলেন কমলা। তিনি জানান, মায়ের ভারতীয় মূল্যবোধ, লড়াই, সাহসিকতা ও মানবিকতাকে পাথেয় করেই বৈষম্যহীন আমেরিকান সমাজ গড়ার লক্ষ্যে পা বাড়িয়েছেন কমলা।

ব্ল্যাক লাইভস ম্যাটারের আবহে নির্বাচন
এই প্রথম কোনওআমেরিকায় এশিয়ান আমেরিকান উপরাষ্ট্রপতি পদের দৌড়ে সামিল হচ্ছেন। কোনও শ্বেতাঙ্গকে না বেছে কমলা হ্যারিসকে এই পদে বেছে নিয়ে প্রবল বুদ্ধির পরিচয় দিয়েছেন জো বাইডেন। প্রসঙ্গত, কমলা হ্যারিসের নাড়ির সূত্র গাঁথা এই ভারত এবং জামাইকা। এবং গত কয়েক মাসের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে উত্তাল আমেরিকায় কমলা ভোট টানতে পারবেন।

কমলার ভাষণেই উঠে এল ভারতের প্রসঙ্গ
এহেন কমলার ভাষণেই উঠে এল ভারতের প্রসঙ্গ। এদিন তিনি তাঁর বাবা মায়ের আমেরিকায় আসার কথা বলেন। কমলাই হলেন প্রথম কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় আমেরিকান, যিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য দল থেকে মনোনিত হয়েছেন। তাঁর বাবা ডোনাল্ড এসেছিলেন জামাইকা থেকে। মা শ্যামলা আমেরিকার বার্কলে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন ভারতের তামিলনাডু থেকে।

উঠে এল কমলার মায়ের প্রসঙ্গ
তাঁর মায়ের বিষয়ে কমলা বলেন, 'আমার মায়ের গায়ের রং বাদামি। তিনি একার হাতে আমাদের দুই বোনকে বড় করে তোলেন। তিনি ছিলেন এক জন গর্বিত মহিলা। তাঁর উচ্চারণে যথেষ্ট টান ছিল। তিনি এমন এক জন মানুষ ছিলেন, যাঁকে খুব সহজেই উপেক্ষা করা যায়। অনেকেই তাঁকে বিশেষ গুরুত্ব দেননি। এমনকী তাঁর উচ্চারণ দেখে তাঁর বুদ্ধিমত্তাও বিচার করেছেন অনেকে। কিন্তু আমার মা প্রতি ক্ষেত্রেই তাঁদের ভুল প্রমাণ করেছেন। তাঁর জন্যই আজ আমি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদ প্রার্থী।'

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী
এদিকে কমলার বোন মায়া মঞ্চে বলেন, 'আমি তোমাকে নিয়ে গর্বিত। যদিও আমাদের মা এখানে তাঁর প্রথম মেয়ের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারলেন না, তবুও পুরো জাতি তোমার শক্তি, তোমার সততা, তোমার বুদ্ধিমত্তা এবং তোমার ইতিবাচক মূল্যবোধের মাধ্যমে মাকে দেখতে পাবে।'












Click it and Unblock the Notifications