Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

US Election 2024: মার্কিন নির্বাচনে হাওয়া বদল, কিংমেকার ট্রাম্প! ফলাফল স্পষ্ট হতেই বড় সিদ্ধান্ত কমলা'র

US Presidential Election 2024: ইতিহাসের দোরগোড়ায় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয় এখন সময়ের অপেক্ষা। আর তা স্পষ্ট হতেই আমেরিকা জুড়ে বাধন ছাড়া উচ্ছ্বাস রিপাবলিকানদের। সে দেশের বিভিন্ন জায়গায় কার্যত অকাল 'দিওয়ালী'। অন্যদিকে সময় যত গড়াচ্ছে ততই চাপ বাড়ছে ডেমোক্র্যাটদর।

যা খবর, বেশ কয়েকটি সুইং স্টেট জিতলেও ক্রমশ পিছিয়ে পড়ছেন কমলা হ্যারিস। জানা যাচ্ছে, সমর্থকদের উদ্দেশ্যে কোনও ভাষণ রাখবেন না তিনি। আগামী বৃহস্পতিবার বক্তব্য রাখতে পারেন শোনা যাচ্ছে (US Presidential Election 2024)।

donald trump and kamala harris

অন্যদিকে হাভার্ড বিশ্ববিদ্যালয়তেও কমলা যোগ দেবেন না বলেও খবর (US Presidential Election 2024)। অন্যদিকে রাতেই ডোনাল্ড ট্রাম্প দেশের মানুষ এবং তাঁর কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন ট্রাম্প। আর সেখান থেকে তিনি কি বক্তব্য রাখেন সেদিকেই নজর সবার। বলে রাখা প্রয়োজন, নির্বাচন প্রক্রিয়ার শুরু থেকেই এবার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এমনকি কমলা হ্যারিস দাঁড়ানোতে জয় তাঁর অনেক বেশি সহজ হবে বলেও মন্তব্য করেছিলেন।

কিন্তু মার্কিন নির্বাচনকে নিয়ে একাধিক সমীক্ষা কমলা হ্যারিসের জয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু ভোটের 'ব্যালট' অন্য কথা বলছে। একাধিক সুইং স্টেটে বড় জয় রিপাবলিকানদের। নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি সুইং স্টেটে কমলা হ্যারিস জয় পেলেও খেলা ঘোরাতে পারছেন না। অন্তত এমনটাই ট্রেন্ড মার্কিন নির্বাচনে। অন্যদিকে মার্কিন নির্বাচনের পাশাপাশি সমান্তরালভাবে উচ্চকক্ষ সেনেটের (Senate) ভোটও হয়।

দীর্ঘ চার বছর পর সেনেট গিয়েছে রিপাবলিকানদের দখলে। এমনটাই জানা যাচ্ছে। ডেমোক্র্যাটদের হাতে যে আসনগুলি ছিল, সেগুলিতেও রিপাবলিকানরা জিতে গিয়েছে বলেই খবর। আর এরপরেই উচ্ছ্বাস আরও বেড়ে গিয়েছে। বলে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত বেশ কয়েকটি আসনে এখনও গণনা চলছে।

ভোটের ফলাফল (US Presidential Election 2024) প্রকাশের পর যাতে কোনও অশান্তি না হয় সেদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে মার্কিন প্রশাসনের তরফে। সমস্ত জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে নির্বাচন চলাকালীন রাশিয়া, ইরান সহ একাধিক দেশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে সে দেশের গোয়েন্দা সংস্থা FBI।এমনকি একাধিক দাবি করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+