US Presidential Election 2024: হ্যারিসের সঙ্গে ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই, ভোটের আগেই কী উঠে এল সমীক্ষায়
US Presidential Election 2024: মার্কিন মুলুকে এবার কমলা হ্যারিসের সঙ্গে লড়াই ডোনাল্ড ট্রাম্পের। আর সেই লড়াই যে এবার হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা স্পষ্ট হয়ে গেল সাম্প্রতিক সমীক্ষায়। দু'জনের প্রাপ্তি প্রায় সমান সমান। কেউ কাউকে ছেড়ে কথা বলবেন না, এটা বোঝাই যাচ্ছে।
নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের তরফে একটি জনমত সমীক্ষা করা হয়েছিল। ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলে সেই সমীক্ষা। আর তাতে দেখা গিয়েছে কমলা হ্যারিস (Vice President Kamala Harris) ও ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) উভয়েই পাচ্ছেন ৪৮ শতাংশ করে ভোট। এই সমীক্ষায় ভোটারদের (US Presidential Election 2024) মনোভাব অনেকটাই স্পষ্ট।

অক্টোবর মাসের শুরুর দিকে একটি সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে তাঁর প্রাপ্তি ছিল ৪৯ শতাংশ। আর ট্রাম্পের ঝুলিতে ছিল ৪৬ শতাংশ ভোট। সেই অবস্থান থেকে কিছুটা নীচে নেমেছেন কমলা। মূলত আরিজোনা, জর্জিয়া, মিচিগান, নাভেদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ক্ষেত্রে প্রচারে জোর দিয়েছেন দুই প্রার্থী।
এদিকে, যাঁরা ইতিমধ্যেই ব্যালটে ভোট দিয়েছেন সেই ভোটের মধ্যে ৫৯ শতাংশ পেয়েছেন হ্যারিস আর ৪০ শতাংশ পেয়েছেন ট্রাম্প। আর জনপ্রিয়তার নিরিখে ৪৬ শতাংশ থেকে বেড়ে হ্যারিসের প্রাপ্তি হয়েছে ৪৮ শতাংশ। ট্রাম্পের প্রাপ্তিও বেড়েছে কিছুটা। ৪৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৮ শতাংশ।
তবে অভিবাসীদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, অভিবাসীদের মধ্যে ট্রাম্পের প্রতি আস্থা বেশি। সে ক্ষেত্রে ট্রাম্পের দিকেই যেতে পারে বেশিরভাগ ভোট।
২৮ শতাংশ ভোটার মনে করছেন অর্থনৈতিক দিক থেকে দেশ ঠিক পথেই চলছে। গোটা দেশের ২৫১৬ জন ভোটারের মধ্যে সমীক্ষা চালানো হয়েছিল। টেলিফোনে ইংরেজি ও স্প্যানিশে কথা বলে ওই সমীক্ষা চালানো হয়েছিল। বলে রাখা প্রয়োজন, নভেম্বরের প্রথমেই ভোট (US Presidential Election 2024) রয়েছে আমেরিকায়। গোটা বিশ্ব মার্কিন নির্বাচনের দিকে এখন তাকিয়ে। তবে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি হবে তা কার্যত স্পষ্ট।












Click it and Unblock the Notifications