US Election: লড়াইয়ে রাজি! সমস্ত আমেরিকাবাসীর প্রেসিডেন্ট হয়ে উঠব, ট্রাম্পের বিরুদ্ধে ময়দানে নেমেই ঘোষণা কমলার

US Election 2024-Kamala Harris: সামনেই মার্কিন নির্বাচন! আর সেই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। আর এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে লড়াই'য়ে মনোনয়ন গ্রহণ করলেন কমলা হ্যারিস ( Kamala Harris)। ডেমোক্রেটদের (Democratic party) তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল কমলার নাম।

যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একটা ইতিহাস বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, জয় পেলে এই প্রথম কোনও ভারতীয় বংশোভদূত মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনে বসবেন। তবে সে দেশের একটা অংশের দাবি, এবার নির্বাচন (US Election 2024-Kamala Harris) হাড্ডাহাড্ডি হতে পারে।

US Election 2024

সামনেই মার্কিন মুলুকে প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন। আর সেই নির্বাচন ঘিরে গতকয়েক মাস ধরেই চড়ছে উত্তেজনার পারদ। ফের একবার লড়াই'য়ের ময়দানে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। বড় সমীক্ষা বলছে এবার তাঁর দিকেই নাকি পাল্লা ভারী।

একাধিক ইস্যুতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর আমেরিকার মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এই অবস্থায় যদিও কমলা হ্যারিসই তরুপের তাস ডেমোক্রেটদের কাছে। ইতিমধ্যে নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়িয়েছেন।

আর প্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম প্রথম তিনিই সামনে আনেন। বলেন, আমেরিকার আগামী প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিসই যোগ্য। প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ আছে। আর তা পেরিয়ে আনুষ্ঠানিকভাবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়। এবং তা ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন DNC-তে তা গ্রহণ করেন তিনি। যা মার্কিন নির্বাচনে লড়াইয়ে আরও এক ধাপ বলেই মনে করা হচ্ছে।

আর এরপরেই একেবারে হাততালির ঝড় ওঠে সেখানে। মনোনয়ন স্বীকার করে কমলা বলেন, প্রেসিডেন্ট হলে সবার আগে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করব। এই নির্বাচন আমেরিকাকে এক উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার নির্বাচন। শুধু তাই নয়, কোনও একটি দলের সদস্য হিসেবে নয়, আমেরিকার মানুষ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ বলেও এদিন মন্তব্য করেন কমলা হ্যারিস।

দেশের মানুষ যাতে তাঁর উপর ভরসা এবং বিশ্বাস রাখেন সেই বার্তাও এদিন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই ডেপুটি। তাঁর দাবি, আমি প্রতিজ্ঞা করছি সমস্ত আমেরিকার মানুষের প্রেসিডেন্ট হয়ে দেখাব। এমনকি দল এবং আমার আগে যে দেশ সেই বিষয়টিকে মাথায় রেখেই কাজ করার বার্তা দিয়েছেন কমলা হ্যারিস।

যদিও কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি আগেই জানিয়েছেন, কমলা প্রার্থী হলে তাঁকে হারানো অনেক বেশি সহজ হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+