ট্রাম্প প্রেসিডেন্ট হলে কিয়েভ দখল করবেন পুতিন, গর্ভপাত বিরোধী আইন কার্যকর হবে দেশে, চাঞ্চল্যকর দাবি হ্যারিসের

প্রথম বিতর্কেই দুর্ধর্ষ দুই প্রতিপক্ষ। ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাট এবং রিপাবলিকান প্রার্থীর সম্মুখ লড়াই দেখল মার্কিন মুলুক। একে অপরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বেশি আক্রমণাত্মক দেখা গিয়েছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে বিদেশনীতি থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ একাধিক ইস্যুতে নিশানা করেছেন কমলা হ্যারিস। তিনি অভিযোগ করেছেন ট্রাম্প ক্ষমতায় এলে ইউক্রেন দখল করবে রাশিয়া। কিয়েভে বসে শাসন করবেন পুতিন। তারপরেই আমেরিকাকে গ্রাস করবে রাশিয়া।

Donald Trump


এমনই আশঙ্কা প্রকাশ করেছেন কমলা হ্যারিস। প্রসঙ্গত উল্লেখ্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রবল বিরোধিতা করেছিল বাইডেন সরকার। আমেরিকাকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিল পুতিন। ইউক্রেনকে অস্ত্র সাহায্য করেছিল আমেরিকা। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন বাইডেন। এই নিয়ে আমেরিকার সঙ্গে রীতিমতো টানাপোড়েন শুরু হয়ে গিয়েছিল।

এবার ট্রাম্প প্রেসিডেন্ট হলে পুতিন আমেরিকাকে গ্রাস করে ফেলবে বলে দাবি করেছেন কমলা হ্যারিস। ট্রাম্পের শাসনকালে আমেরিকায় যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য রিপাবলিকান প্রেসিডেন্টের ইমিগ্রেশননীতিকেই দায়ী করেছেন কমলা। যদিও ট্রাম্প এই পরিস্থিতির দায় ন্যন্সি পালোসির উপরে চাপিয়েছেন। তিনি দাবি করেছেন কৃষ্ণাঙ্গদের সঙ্গে যে অসম লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য তিনি দায়ী নন।

এদিন আমেরিকার গর্ভপাত বিরোধী আইন নিয়েও সরব হয়েছেন কমলা হ্যারিস। তিনি দাবি করেছেন ট্রাম্প ক্ষমতায় এলেই এই গর্ভপাত বিরোধী আইন কার্যকর হবে আমেরিকায়। এই নিয়ে ট্রাম্পকে নিশানা করেছেন তিনি। এদিকে বিতর্কের শেষে একে অপরের সঙ্গে করমর্দন করেন তিনি। ট্রাম্প বলেছেন এটা তাঁদের অন্যতম সেরা বিতর্ক সভা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+