কৈলাস সত্যার্থী, মালালার হাতে তুলে দেওয়া হল নোবেল পুরস্কার

Look at @k_satyarthi Nobel Diploma! #nobelprize2014 pic.twitter.com/nvYAXR7Uc5
— The Nobel Prize (@NobelPrize) December 10, 2014 মধ্যপ্রদেশের বিদিশায় ১৯৫৪ সালের ১১ জানুয়ারি জন্ম কৈলাস সত্যার্থীর। এখন তিনি পরিবার নিয়ে থাকেন দিল্লিতে। শিশুশ্রম বন্ধ করা, নাবালিকা বিবাহের বিরুদ্ধে জনমত গঠন, পথশিশুদের পুনর্বাসন ইত্যাদি কঠিন কাজে তিনি লিপ্ত অন্তত ৩০ বছর ধরে। সেই কাজের স্বীকৃতি হিসাবে শেষ পর্যন্ত পেলেন নোবেল শান্তি পুরস্কার। প্রসঙ্গত, কৈলাস সত্যার্থীর সংগঠনটির নাম হল 'বচপন বাঁচাও আন্দোলন'।
আরও পড়ুন: নোবেল পুরস্কার পেলেন ভারতের কৈলাস সত্যার্থী
আরও পড়ুন: কৈলাসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত মালালা
অন্যদিকে, তালিবানদের মুক্তাঞ্চল পাকিস্তানের স্বাত জেলার মিঙ্গোরা শহরের মেয়ে মালাল ইউসুফজাই। ১৯৯৭ সালের ১২ জুলাই জন্ম এই সাহসিনীর। বেশি কিছু জীবনে চায়নি মালালা। শুধু চেয়েছিল একটু লেখাপড়া করতে। পৃথিবীকে জানতে। কিন্তু তালিবানদের ফতোয়া ছিল, মেয়েরা লেখাপড়া শিখতে পারবে না। জঙ্গিদের হুমকির মুখে যখন স্বাত জেলার অনেক মেয়েই লেখাপড়া ছেড়ে দিচ্ছে, তখন রুখে দাঁড়িয়েছিল মালালা। বদলা নিতে ২০১২ সালের ৯ অক্টোবর বিকেলে তার ওপর হামলা চালায় তালিবান জঙ্গিরা। একদম সামনে থেকে তিন-তিনটি গুলি চালানো হয়। গুরুতর জখম মালালা মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে সুস্থ হয়।
Here is Malala Yousafzai’s @MalalaFund Nobel Diploma: #nobelprize2014 pic.twitter.com/LOSyZ15E1p
— The Nobel Prize (@NobelPrize) December 10, 2014 এ দিনের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে দু'জনের পরিবারের লোকজনই হাজির ছিল।












Click it and Unblock the Notifications