কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় মৃত ১২, নিকেশ ২ জঙ্গি
কাবুল, ২৫ অগাস্ট : আফগানিস্তানের কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে হামলা চালাল জঙ্গিরা। ঘটনায় মোট ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ২ জন জঙ্গিও নিকেশ হয়েছে বলে জানা গিয়েছে।
এই মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ৭ জন ছাত্র, তিনজন পুলিশকর্মী ও ২ জন নিরাপত্তারক্ষী রয়েছে। যে সময়ে জঙ্গি হামলা ঘটে তখন বিশ্ববিদ্যালয়ে অন্তত ৭৫০ জন ছাত্র ছিল বলে কাবুল পুলিশ জানিয়েছে।

জঙ্গি হামলার খবর পেয়েই পুলিশ গিয়ে ২ জন জঙ্গিকে নিকেশ করে। জঙ্গিরা স্বয়ংক্রিয় বন্দুক ও বিস্ফোরক সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল। মোট ১০ ঘণ্টার চেষ্টার বিশ্ববিদ্যালয় জঙ্গিমুক্ত করে পুলিশ।












Click it and Unblock the Notifications