India-Canada Row: হরদীপ হত্যাকাণ্ডে জড়িত নয়াদিল্লিই, দেওয়া হয় তথ্যও! ফের অভিযোগ ট্রুডোর

India-Canada Row: খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝর হত্যাকাণ্ড সরগরম রাজনীতি! বিশেষ করে কানাডা এবং ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। আর এর মধ্যেই খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং মৃত্যু নিয়ে ফের একবার বিস্ফোরক অভিযোগ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর।

এমনকি এই ঘটনার সঙ্গে ভারতীয় এজেন্টদের হাত রয়েছে বলেও ফের একবার চাঞ্চল্যকর দাবি তাঁর। খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝর হত্যাকাণ্ড কানাডার প্রধানমন্ত্রীর নয়া এই অভিযোগ ঘিরে ফের উত্তেজনা (India-Canada Row)। শুক্রবার সে দেশের রাজধানী অটোয়ায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাস্টিন ট্রুডো।

India-Canada Row:

আর সেখানেই খালিস্তানি জঙ্গি হত্যা-কাণ্ডের সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। নয়াদিল্লিকে এই বিষয়ে কয়েক সপ্তাহ আগেই জানিয়েছিল বলেও দাবি ট্রুডোর। এমনকি দেওয়া হয়েছিল তথ্যও। নতুন করে এই অভিযোগে কানাডা এবং ভারতের সম্পর্ক ফের একবার চাপের মুখে পড়বে বলেই মনে করা হচ্ছে।

চলতি বছরের শুরুতেই কানাডায় খুন হন খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিঝ্ঝর। গুলি করে খুন করা হয় তাঁকে। কানাডিয়ান ওই নাগরিককে প্রকাশ্যে গুলি করে খুন করা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা (India-Canada Row)। আর এর মধ্যেই এই ঘটনার সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িত আছে বলে মারাত্মক অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী।

এমনকি এই বিষয়ে যথেষ্ট প্রমাণ তাঁদের কাছে আছে বলেও দাবি করেন জাস্টিন ট্রুডো। আর এই অভিযোগের (India-Canada Row) মধ্যেই সেদেশের নিযুক্ত ভারতীয় এক কূটনীতিবিদকে বহিস্কার করে কানাডা সরকার। এই সিদ্ধান্তে টিট ফর টেট পদক্ষেপ করে ভারতও। কানাডার এক কূটনীতিক পাঁচদিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া দেয় মোদী সরকারও।

এমনকি সেদেশের সঙ্গে যাবতীয় বাণিজ্য চুক্তিও ভেঙে দেওয়া হয়। এই অবস্থায় কিছুটা সুর নরম করেন কানাডার প্রধানমন্ত্রী। বলেন, ভারতকে উস্কানি দেওয়া হচ্ছে না। বিষয়টিকে (India-Canada Row) গুরুত্ব দিয়ে দেখার আবেদন করা হচ্ছে। আর এই বিতর্কের মধ্যেই খালিস্তানি সন্ত্রাসবাদী খুনে ফের একবার ভারতের দিকেই অভিযোগের আঙুল কানাডার প্রধানমন্ত্রীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+