জি-২০ সম্মেলনেই 'সংঘাতে' জড়ালেন কানাডার প্রধানমন্ত্রী এবং জিনপিং! রইল সেই ভিডিও

জি-২০ সম্মেলন চলাকালীনই উক্তত্য বাক্য বিনিময় হল কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবিং চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের মধ্যে! ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। তাঁদের মধ্যে সাম্প্রতিক একটি বৈঠকে যে কথোপকথন হয়েছে তা সংবাদ

জি-২০ সম্মেলন চলাকালীনই উক্তত্য বাক্য বিনিময় হল কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবিং চিনের প্রেসিডেন্ট জিনপিংয়ের মধ্যে! ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। তাঁদের মধ্যে সাম্প্রতিক একটি বৈঠকে যে কথোপকথন হয়েছে তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে যাওয়ার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিনের প্রেসিডেন্ট।

জি-২০ সম্মেলন চলাকালীনই সংঘাতে জড়ালেন প্রধানমন্ত্রী

আর সেই ইস্যুতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বাদানুবাদ।

ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি-২০ সম্মেলন। প্রধানমন্ত্রী মোদী সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা এই বৈঠকে অংশ নিয়েছে। আর সেখানেই জাস্টিন ট্রুডো এবিং চিনের প্রেসিডেন্ট মধ্যে চলা 'সংঘাত' ধরা পড়েছে ক্যামেরাতে। সূত্রে জানা যাচ্ছে, জিংপিং ট্রুডোকে বলেন, আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে তা সংবাদমাধ্যমের কাছে ফাঁস হয়ে গিয়েছে। তা মোটেই ঠিক নয় বলে দাবি চিনের প্রেসিডেন্ট। আমাদের মধ্যে কখনই ওই ভাবে আলোচনা হয়নি বলে দাবি তাঁর। অনুবাদকের মাধ্যমে ইউ কথা ট্রুডোকে বলেছেন জিনপিং।

কানাডার প্রধানমন্ত্রী তা শুনে উত্তর দিয়েছেন, কানাডাতে আমরা স্বাধীন এবং মুক্ত ভাবে কথা বলতে ভালোবাসি এবং তা পছন্দ করি। আর আগামীদিনেও সেটাই করব বলে দাবি ট্রুডোর। আমরা একযোগে কাজ করার চেষ্টা করব বলেও চিনের প্রেসিডেন্টকে জানান তিনি। তবে কাজ করার ক্ষেত্রে মত পার্থক্য থাকবে বলে দাবি ট্রুডোর। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ওই ভিডিও।

যেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ওই কথা বলার পর দুজনে হাত মেলাচ্ছেন। এবং জাস্টিন ট্রুডো এবিং চিনের প্রেসিডেন্ট জিনপিং দুদিকে চলে যাচ্ছেন। মঙ্গলবার আলাদা ভাবে ট্রুডু এবং জিনপিংয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। আর সেই বৈঠকে কানাডার নির্বাচনে চিনের হস্তক্ষেপ নিয়ে একাধিক আলোচনা হয়। শুধু তাই নয়, রীতিমত নিজেদের আপত্তির বিষয়টি জিনপিংকে বুঝিয়ে দেন ট্রুডো।

শুধু তাই নয়, অইক্রেনের যুদ্ধ এবং উত্তর কোরিয়ার যুদ্ধ ও জলবায়ু পরিবর্তন নিয়ে মিনিট ১০-এর কথাবার্তা হয় জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে। জিনপিংয়ের সঙ্গে বাদানুবাদের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে ট্রুডোর বৈঠক বাতিল হয়ে যায় বলে জানা যাচ্ছে। যদিও সময় কম থাকার জন্যেই নাকি সেই বৈঠক বাতিল হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে। আর এভাবে বৈঠক বাতিল হয়ে যাওয়ার কারণে রীতিমত অস্বস্তি তৈরি হয়েছে।

বলে রাখা প্রয়োজন, আমেরিকা, ভারত চিন সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা গুরুত্বপূর্ণ এই বৈঠকে অংশ নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+