কোভিড–১৯–এ আক্রান্ত জুনিয়র ট্রাম্পের প্রেমিকা, উদ্বিগ্ন বাড়ছে প্রেসিডেন্টকে নিয়ে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলের প্রেমিকার করোনা পজিটিভ ধরা পড়েছে। শুক্রবার মার্কিন মিডিয়া মারফত এই খবর জানানো হয়েছে। প্রসঙ্গত আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ হু হু করে বেড়েই চলেছে।

কোভিড–১৯–এ আক্রান্ত জুনিয়র ট্রাম্পের প্রেমিকা

প্রাক্তন ফক্স নিউজের কর্মী কিম্বারলি গুইলিফোয়েল, যিনি ডোনাল্ড ট্রাম্প জুনিয়রকে ডেট করছেন, তিনি ট্রাম্পের বড় ছেলের সঙ্গে ৪ জুলাই দক্ষিণ ডাকোটা যান প্রেসিডেন্টের বক্তব্য শুনতে ও মাউন্ট রাশমোরেতে আতসবাজির প্রদর্শন দেখতে। ৫১ বছরের কিম্বারলির করোনা সংক্রমিত সনাক্ত হওয়ার পর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা সকলকে করোনা টেস্ট করার পরই কিম্বারলির করোনা ধরা পড়ে।

ফক্স নিউজ টেলিভিশনের এই তারকা করোনা সংক্রমিত জানার পর ডোনাল্ড ট্রাম্প যেন সংক্রমিত না হন, সে ব্যাপারে মার্কিন কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। ট্রাম্পের আর্থিক কমিটির প্রধান কর্মকর্তা সার্জিও গর বলেন, '‌কিম্বারলি এখন ভালো আছেন এবং তিনি যেহেতু উপসর্গহীন ছিলেন তাই সঠিকভাবে টেস্টের ফলাফল না আসা পর্যন্ত তাঁকে বিশ্রামে রাখা হবে।’‌ তিনি আরও বলেন, '‌আগাম সতর্কতা অনুযায়ী তিনি আসন্ন সব কর্মসূচী বাতিল করেছেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের টেস্টের ফল নেগেটিভ আসে, কিন্তু সতর্কতা অনুযায়ী তিনিও সেলফ–আইসোলেশনে রয়েছেন এবং সব গণ কর্মসূচী বাতিল করেছেন।’‌

কিম্বারলি তৃতীয় এমন ব্যক্তি যিনি ট্রাম্পের খুব ঘনিষ্ঠ এবং করোনা পজিটিভ ধরা পড়েছে। এর আগে ট্রাম্পের ব্যক্তিগত ভ্যালেট ও আমেরিকার ভাইস প্রেসিডেন্টের জনসংযোগ সচিবও করোনায় আক্রান্ত হন।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছে ২৮,৯০,৫৮০ জন এবং মারা গেছে ১৩০,০০০। ইতিমধ্যেই ট্রাম্প জানিয়েছেন যে এই করোনাকে নিয়েই আমেরিকাবাসীকে চলতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+