Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাত পোহালেই বিশ্ব ইউএফও দিবস, অনন্ত ইতিহাসে আদৌও কী পৃথিবীতে পড়েছে এলিয়েনদের পায়ের ছাপ?

রাত পোহালেই বিশ্ব ইউএফও দিবস, অনন্ত ইতিহাসে আদৌও কী পৃথিবীতে পড়েছে এলিয়েনদের পায়ের ছাপ?

সত্যজিৎ রায়ের 'বঙ্কুবাবুর বন্ধু' সেই অ্যাং হোক বা 'কই মিল গায়া'-র 'জাদু', এলিয়েন অর্থাৎ ভিনগ্রহের বাসিন্দাদের নিয়ে কৌতূহলের শেষ নেই জাগতিক মানবদের। মহাকাশের অজানাকে জানার পাশাপাশি ভিনগ্রহের সম্ভাব্য এলিয়েনজীবন নিয়েও সমান কৌতূহলী মানুষ। আর এরই রেশ ধরে মহাকাশ গবেষণার দীর্ঘ ইতিহাসে বারেবারে চোখে পড়েছে অজানা বস্তু, যাকে অনেকেই 'আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট' বা ইউএফও বলে অভিহিত করেছেন। ২রা জুলাই ওয়ার্ল্ড ইউএফও ডে। একনজরে জেনে নেওয়া যাক এই দিনের প্রাসঙ্গিকতা।

কী এই ইউএফও?

কী এই ইউএফও?

ইউএফও সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশে ২ জুলাই পৃথিবীজুড়ে পালিত হয় 'বিশ্ব ইউএফও দিবস'। ২০০১ সালে ইউএফও বিশেষজ্ঞ হ্যাকতান আকদগান সর্বপ্রথম এই দিবস পালন করেন। অনেকে ২৪শে জুন এই দিবস উদযাপন করেন। ওয়ার্ল্ড ইউএফও ডে-র ওয়েবসাইট অনুযায়ী, ইউএফও এমন এক মহাজাগতিক বস্তু যার কোনো সংজ্ঞা নেই। আকাশে দেখা মেলা অজানা এই ইউএফওর সঙ্গে প্রাকৃতিক ঘটনার যোগ থাকা একরকম অসম্ভব।

 ওয়ার্ল্ড ইউএফও ডে-র প্রাসঙ্গিকতা কতখানি?

ওয়ার্ল্ড ইউএফও ডে-র প্রাসঙ্গিকতা কতখানি?

বিমানচালক কেনেথ আর্নল্ডের মতে, ঊনবিংশ শতকে ২৪শে জুন প্রায় ৯টি অজানা বস্তু ওয়াশিংটনের উপর দিয়ে উড়ে যায়। কেনেথ ওই অজানা বস্তুগুলিকে 'ফুটবলের ন্যায়' এবং 'চ্যাপ্টা ডিশের মতো' বলে বর্ণনা করেন। এরপর থেকেই অজানা এলিয়েন জাহাজের আন্তর্জাতিক আকৃতি হিসেবে এই বর্ণনাই স্বীকৃত হয়ে আসছে। এরপর থেকেই বিশ্ব ইউএফও সংগঠন ২ জুলাই এহেন দিবস হিসেবে পালন করে আসে। পাশাপাশি ইউএফও সম্পর্কিত গোপন নথি ও তথ্যাদি সকলের সামনে আনার জন্য সরকারের কাছে আর্জিও জানায় এই সমিতি।

১৯৪৭-এর রসওয়েল ঘটনা

১৯৪৭-এর রসওয়েল ঘটনা

রসওয়েল ঘটনা মূলত এক গোপন মার্কিন ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে। গবেষকদের মতে, সোভিয়েত রাশিয়ার বিস্ফোরক গবেষণার বিষয়ে আন্দাজ করতে বাতাসে ওয়েদার বেলুনে মাইক্রোফোন আটকে উড়িয়ে দেয় আমেরিকা! ১৯৪৭-র জুলাইয়ের কোনো এক দিনে রসওয়েলের কাছাকাছি মরুভূমিতে ভেঙে পড়ে এই বেলুন। মেক্সিকোর লিংকন কান্ট্রিতে এই বেলুন দেখে ইউএফও ভেবে বসেন জনৈক উইলিয়াম ব্রিজেল। যদিও পরবর্তীতে মার্কিন সেনা আবিষ্কৃত ধ্বংসাবশেষকে ওয়েদার বেলুন বলে চিহ্নিত করে।

 রাতারাতি এলিয়েনদের আস্তানা রসওয়েলে?

রাতারাতি এলিয়েনদের আস্তানা রসওয়েলে?

রসওয়েলের ঘটনা সারা দুনিয়ার গবেষকদের নজর কাড়ে। এই ঘটনার ৭০ বছর পরেও রসওয়েলের অজানা ডিস্কের পরিচয় অজ্ঞাত। যদিও বহু কূটনীতিক এই ঘটনায় মার্কিন ষড়যন্ত্রের গন্ধ পেলেও শাপে বর হয়েছে রসওয়েলেরই। রাতারাতি বদলে গিয়েছে প্রত্যন্ত স্থানটি। ইউএফও সংগ্রহশালার পাশাপাশি রয়েছে এলিয়েন জীবনের সাথে মানানসই রাস্তার আলো। এমনকি রাস্তার পাশে রয়েছে একটি ভেঙে পড়া ইউএফওর 'রেপ্লিকা', এবং পাশে দাঁড়িয়ে থাকা এলিয়েন পরিবারের মূর্তি। ২রা জুলাই এই রসওয়েলের পাশাপাশি সারা বিশ্বের নানা জায়গায় এলিয়েনদের মতো সেজে শুরু হয় পার্টি, চলে ইউএফও দিবস উদযাপন!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+