মহিলা বিক্ষোভ কভারের শাস্তি! ফের রক্ত ঝরল সাংবাদিকদের, পিটিয়ে পিঠের ছাল-চামড়া গুটিয়ে দিল তালিবরা
মহিলা বিক্ষোভ কভারের শাস্তি! ফের রক্ত ঝরল সাংবাদিকদের, পিটিয়ে পিঠের ছাল-চামড়া গুটিয়ে দিল তালিবরা
মন্ত্রীসভা গঠনের পরপরই তালিবানদের(Taliban) তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে আর প্রকাশ্য রাস্তায় বিক্ষোভ দেখানো যাবে না। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই তালিবান বিরুদ্ধে বিক্ষোভ গর্জে ওঠে আফগানিস্তানের(Afghanistan) সাধারণ মানুষ। প্রতিবাদে সামিল হন হাজার হাজার আফগান মহিলা। ওঠে পাকিস্তান(pakistan) বিরোধী স্লোগানও। আর এই খবর কভার করেই তালিবানি রোষের মুখে পড়লেন আফগান সাংবাদিকেরা(Journalists) । সহ্য করতে হল নির্মম অত্যাচার।

তালিবান আছে তালিবানেই
কাবুলের রাস্তায় মহিলা বিক্ষোভকারীদের আন্দোলনের খবর কভার করার জন্য বেশ কয়েকজন সাংবাদিককে ধরে বেধড়ক মারধর করেছে তালিবরা। নৃশংসভাবে অত্যাচার চালানো হয়েছে তাদের উপর। তাদের ছবিও ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছে গোটা দুনিয়া। প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার পাকিস্তান বিরোধী এক মিছিল বেরিয়েছিল কাবুলের রাস্তায়। এছাড়ও দেশের বিভিন্ন প্রান্তেই এই ধরণের মিছিল বেরোতে দেখা যায়। সেই মিছিলেই গুলি চালিয়েছিল তালিবান।

তালিবানদের নিশানায় সাংবাদিকেরা
এদিকে ক্ষমতা দখলেরই পরেই নারী স্বাধীনতা নিয়ে মুখে একাধিক লম্বা-চওড়া ভাষণ দিতে দেখা গিয়েছিল তালিবদের। কিন্তু বাস্তব অবস্থা যে সম্পূর্ণ অন্যরকম তা তাদের বর্তমান ক্রিয়াকলাপেই স্পষ্ট। এদিকে এই বিক্ষোভের খবর করতে যাওয়ার অপরাধে আটকও করা হয়েছিল বহু সাংবাদিককে। তাদের মধ্যে দুজনকে নৃশংস ভাবে মেরে রক্তাক্ত করে দিয়েছে তালিবানেরা। অন্যদিকে যাঁরা এই বিক্ষোভে অংশ নিচ্ছেন এবং যে সমস্ত সাংবদিকরা সেইসমস্ত বিক্ষোভের খবর তুলে ধরছেন তাঁদের ওপর দমন পীড়নের রাস্তা নিয়েছে তালিবান নেতারা।

মহিলাদের উপরেও চলছে অকথ্য অত্যাচার
এদিকে সাংবাদিকদের পাশাপাশি মহিলাদের উপরেও অকথ্য অত্যাচার চালানো হচ্ছে বলে খবর।এদিকে ইতিমধ্যেই মহিলাদের মারধরের বেশকিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লাঠি ও বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে মহিলা ও সাংবাদিকদের। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। এদিকে কাবুল (Kabul) ছাড়াও দেশের অন্যান্য শহরেও গত ২-৩ দিনে বিক্ষোভের আগুন তীব্র হয়েছে। প্রতি জায়গাতেই তালিবান বিরোধী প্রতিরোধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।

কোন কোন মিডিয়া হাউসের সাংবাদিকদেক মারধর করা হচ্ছে
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে দুই সাংবাদিক অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছেন। তাদের পিঠ ও পায়ে আঘাতের চিহ্ন, লম্বা কালশিটেও পড়ে গিয়েছে। ছবিটি দেখেই বোঝা যাচ্ছে কী নির্মমভাবে তাদের মারধর করা হয়েছে। সূত্রের খবর, তাকি দায়রাবি ও নেমাতুল্লাহ নাকদি নামক ওই সাংবাদিক ও ভিডিয়ো এডিটর বুধবার পশ্চিম কাবুলের কার্ট-ই-চার এলাকায় মহিলাদের একটি প্রতিবাদ মিছিলের ছবি তুলছিলেন। সূত্রের খবর, এটিলাট্রোজ় নামক এক আফগান সংবাদমাধ্যমের কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়েছে।












Click it and Unblock the Notifications