Donald Trump-Elon Musk Interview: বাইডেন থেকে রাশিয়া, মাস্কের সঙ্গে সাক্ষৎকারে আর কি কি বললেন ট্রাম্প
রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ট ট্রাম্পের ইন্টারভিউ নিচ্ছেন ইলন মাস্ক। গোটা বিশ্বে শোরগোল ফেলে দিয়েছে এই ঘটনা। এবং এক্স প্রধানের নেওয়া ইন্টারভিউতে এতো ট্রাফিক তৈরি হয়েছিল যে টেকনিকাল গ্লিচেস তৈরি হয়। তার জেরে প্রায় ৪০ মিনিট পর্যন্ত ইন্টারভিউ দেখানো যায়নি। তবে মাস্কের এই ইন্টারভিউ নেওয়া মার্কিন রাজনৈতিক ক্ষেত্রে বেশ শোরগোল ফেলে দিয়েছে।
মাস্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একের পর ইস্যুতে কথা বলেছেন তিনি। জো বাইডেনকে আইকিউ কমে গিয়েছে বলে নিশানা করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যেভাবে বাইডেনকে তিনি বিতর্কে হারিয়েছিলেন। তাতে লজ্জা পেয়েই তিনি প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়় থেকে সরে দাঁড়িয়েছিলেন।

ডেমোক্র্যাট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়ছেন। প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। তাই নিয়ে কটাক্ষ করেছেন তিনি। বাইডেনের আইকিউ একেবারেই নেই বলে আক্রমণ শানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ট্রাম্প রীতিমতো বাইডেনকে নিয়ে কটাক্ষ করেছেন। তবে কেবল বাইডেন নয় ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়েও কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেছেন রাশিয়ার উচিত হয়নি ইউক্রেনের উপরে হামলা করা। প্রসঙ্গত উল্লেখ্য বাইডেনও রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন। এমনকী বাইডেনের বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সাহায্যের অভিযোগ করেছিলেন পুতিন। এদিকে সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন বাইডেনের জন্যই দুই দেশ যুদ্ধে জড়িয়েছে। তিনি অভিযোগ করেছেন বাইডেন যদি ন্যাটোর সঙ্গে ইউক্রেনের সংযুক্তির কথা না বলত তাহলে যুদ্ধে জড়াত না।
পুতিনের সঙ্গে তাঁর অত্যন্ত ভাল সম্পর্ক ছিল বলে মন্তব্য করেছেন ট্রাম্প। এবং পুতিনও তাঁকে যথেষ্ট সম্মান করেন বলে জানিয়েছেন। এমমনকী কিম জং উনেরও প্রশংসা করেছেন ট্রাম্প। প্রসঙ্গত উল্লেখ্য ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকাকালীন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। এদিকে আবার মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতি নিয়েও সরাসরি বাইডেন সরকারকে নিশানা করেছেন তিনি। তিনি বলেছেন গত ১০০ বছরে এতো দাম বাড়েনি আমেরিকায় কোনও জিনিসের।












Click it and Unblock the Notifications