মিলে গেল হোয়াইট হাউজের চাবি, ২৭০-এর ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন জো বাইডেন!
৮০ ঘণ্টা ধরে ভোট গণনার পর শেষ পর্যন্ত স্পষ্ট চিত্র মিলল জো বাইডেন। শেষমেষ পেনসিলভেনিয়াতে জয় নিশ্চিত করে ২৭০-এর ম্যাজিক ফিগার পার করলেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। আমেরিকার ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে হোয়াইট হাউজের চাবি পেয়ে গেলেন জো বাইডেন। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে কী পদক্ষেপ নেন, তার দিকে নজর সবার।

ট্রাম্পের পক্ষে রয়েছে ২১৪টি ইলেক্টোরাল ভোট
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা পর্ব এখনও। বাইডেনের পক্ষে রয়েছে ২৭৩ টি ইলেক্টোরাল ভোট। অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে ২১৪টি ইলেক্টোরাল ভোট। হোয়াইট হাউজে পৌঁছানোর জন্য লাগবে ২৭০টি ভোট। আমেরিকার ট্রেন্ড আগেই বলে দিয়েছিল, খুব বড়সড় কোনও অঘটন না ঘটলে, গদি ছাড়তে হচ্ছে ট্রাম্পকে।

প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন
আপাতত প্রেসিডেন্ট ইলেক্ট হিসাবে পরবর্তী প্রশাসনের রূপরেখা তৈরি করবেন জো বাইডেন। এরই সাথে কমলা হ্যারিস প্রথম ভারতীয় বংশদ্ভূত হিসাবে হোয়াইট হাউজের প্রশাসনের অংশ হতে চলেছে ভআইস প্রেসিডেন্ট হিসাবে। এপ আগেই পরবর্তী সরকারের প্রশাসনিক বদল সংক্রান্ত ওয়েবসাইট লঞ্চ করেন বাইডেন।

পেনসিলভেনিয়াতে ট্রাম্পকে বাজিমাত বাইডেনের
পেনসিলভেনিয়াতে ট্রাম্পকে পিছনে ফেলেছেন বাইডেন। মূলত ২০ ইলেকটোরাল ভোট বিশিষ্ট এই রাজ্যটি দখল করে বাইডেন ২৭০-এর ম্যাজিক ফিগার পার করে যান। কারণ এর আগেই ২৫৩টি ভোট সুনিশ্চিত করেছিলেন বাইডেন। তবে নাছোড়বান্দা ট্রাম্প এবার সরে দাঁড়াবেন কি না, তা নিয়ে ধন্দ রয়েই গিয়েছে।

ট্রাম্পকে টিম বাইডেনের হুঁশিয়ারি
এদিকে ট্রাম্পকে পাল্টা তোপ দেগে গতকাল রাতেই জো বাইডেনের দলের তরফে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছিল। এর আগে ট্রাম্প এই নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না, তা নিয়ে ধন্দে রেখেছিলেন সবাইকে। এই পরিস্থিতিতে সাংবিধানিক ভাবে সংকটের পথে এগিয়ে যাচ্ছে আমেরিকা? প্রশ্ন উঠেছে সব পর্যায়ে। এই পরিস্থিতিতে এবার প্রথমবার আক্রমণাত্মক কোনও বক্তব্য এল বাইডেনের দলের পক্ষ থেকে।

সাংবিধানিক আইনি লড়াই দেখবে আমেরিকা?
গত কয়েকদিন ধরে ভোটগণনা নিয়ে ক্রমেই চাপানউতোর বেড়েছে আমেরিকায়। এরই মাঝে এখনও পরাজয় মেনে নেওয়ার প্রস্তুতি নেই ট্রাম্পের। মেইল-ইন ভোট পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে ট্রাম্প একের পর এক আইনি লড়াইতে নামলেও তাঁর ভিত্তিহীন অভিযোগ খারিজ হয়েছে আদালতে। আভাস দিয়ে রেখেছেন যে তিনি নির্বাচনে হারলে তা নিয়ে সাংবিধানিক আইনি লড়াইতে নামবেন তিনি।












Click it and Unblock the Notifications