ট্রাম্প বনাম বাইডেন, যে ১০টি ঘটনা প্রবাহ বদলে দিয়েছে মার্কিন নির্বাচনের গতি প্রকৃতি
আর মাত্র কয়েকদিন পড়ই মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। সাম্প্রতিক সমীক্ষার নিরিখে জো বাইডেনের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কীভাবে বা কী কারণে পিছিয়ে পড়লেন ট্রাম্প। এক নজরে নির্বাচনের গত প্রকৃতি বদলে দেওয়া ঘটনা প্রবাহ।

সমস্ত অভিযোগ থেকে মুক্ত ট্রাম্প
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ মার্কিন সেনেট জানিয়ে দেয় যে সব অভিযোগ থেকে মুক্ত ট্রাম্প। সেদিন মার্কিন সেনেটে ট্রাম্পের ইমপিচমেন্ট ইস্যুতে ভোটাভুটি হয়। এই ভোট ট্রাম্পের পক্ষে যায়।

সাউথ ক্যারোলিনায় প্রাইমারি
প্রাথমিক ভাবে ডেমোক্র্যাটদের তরফে প্রার্থীর দৌড়ে পিছিয়ে ছিলেন জো বাইডেন। তবে হঠাৎই ২৯ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাউথ ক্যারোলিনায় প্রাইমারিতে ঘুরে দাঁড়ান জো বাইডেন। মূলত কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকানদের ভোটেই এদিয়ে যেতে থাকেন বাইডেন।

ট্রাম্পের করোনা বার্তা
মার্চ মাসের ১১ তারিখ করোনা নিয়ে মার্কিনিদের সামনে প্রথম বার মুখ খোলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর দুই দিন পরই জাতীয় স্তরে জরুরি অবস্থা জারি করার নির্দেশ দেন তিনি। এরপর ক্রমেই আমেরিকায় খারাপ হতে থাকে পরিস্থিতি। বিশ্বে সর্বাধইক আক্রান্ত এখন সেই দেশে। যার জেরে চাপে পড়েন ট্রাম্প। এছাড়া বিভিন্ন সময় করোনা নিয়ে আলটপকা মন্তব্য করেও বিপাকে পড়েছেন তিনি।

সরে দাঁড়ান বার্নি স্যান্ডার্স
এপ্রিল মাসের ৮ তারিখ ডেমোক্র্যাটদের তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থীর দৌড় থেকে সরে দাঁড়ান। এবং এর ফলেই জো বাইডেনের প্রার্থীপদ প্রায় পাক্কা হয়ে যায়। যদিও প্রাথমিক ভাবে ডেমোক্র্যাট প্রাইমারিতে এগিয়ে ছিলেন স্যান্ডার্স।

ট্রাম্পের 'ব্লিচ' মুহূর্ত
করোনা রোধক ব্যবস্থা হিসাবে হঠাৎই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্লিচ ইঞ্জেকশন নেওয়ার পরামর্শ দেন। সেই সময় আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা প্রায় ৫০ হাজারের দোড়গোড়ায়। এই মন্তব্যের জেরে বিস্তর বিতর্ক তৈরি হয়।

হোয়াইট হাউজের বাইরে প্রতিবাদীদের উপর পুলিশি হানা
২৫ মে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে মার্কিন মুলুক। এই পরিস্থিতিতে হোয়াইট হাউজের বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন প্রতিবাদীরা। ১ জুন এই বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছাড়ে পুলিশ।

হ্যারিসকে 'রানিং মেট' হিসাবে ঘোষণা করেন বাইডেন
১১ অগাস্ট কমলা হ্যারিসকে নিজের রানিং মেট হিসাবে বেছে নেন জো বাইডেন। এরপর থেকেই ভারতীয় বংশদ্ভূত এবং এশিয়ান-মার্কিনিদের সমর্থন বাড়তে থাকে বাইডেনের দিকে। জনপ্রিয়তার নিরিখে ট্রাম্পকে ছাপিয়ে যেতে থাকেন বাইডেন।

মার্কিন বিচারপতির মৃত্যু
১৮ সেপ্টেম্বর বিচারপতি গিনসবার্গ মারা যান ক্যানসারে আক্রান্ত হয়ে। এরপর নির্বাচনের মাত্র দুই মাস আগে এমি কোনিকে বিচারপতির আসনে বসান ট্রাম্প। কোনি রিপাবলিকান হিসাবে পরিচিত।

প্রথম ট্রাম্প-বাইডেন বিতর্কসভা
২৯ সেপ্টেম্বরের এই বিতর্ক সভার পর জনপ্রিয়তার নিরিখে আরও এগিয়ে যান জো বাইডেন। ট্রাম্প এবং বাইডেন বিভিন্ন বিষয়ে একে অপরকে আক্রমণ করলেও মার্কিন ভোটাররা বাইডেনের কথায় বেশি ভরসা পায়।

করোনা আক্রান্ত ট্রাম্প
২ অক্টোবর করোনা আক্রান্ত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে শুধু যে প্রচারের ময়দান থেকে ট্রাম্পকে সরে দাঁড়াতে হয়, এমন না। জনপ্রিয়তার নিরিখেও পিছিয়ে পড়েন তিনি। কারণ করোনা ব্যবস্থাপনা নিয়ে তাঁর বিরুদ্ধে ক্ষোভ ছিল সেদেশে। এরই মাঝে হোয়াইট হাউজের এক অনুষ্ঠান হয়, যার থেকে করোনা আক্রান্ত হন ট্রাম্প। এর জেরে সেই অনুষ্ঠানে উপস্থিত অনেকের মধ্যেও ছড়িয়ে পড়ে করোনা। ট্রাম্প যে সচেতন নন, এটাই তার প্রমাণ।












Click it and Unblock the Notifications