জো বাইডেন ভারত সফরে আসছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের বছর হবে ২০২৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত সফরে আসছেন আসন্ন সেপ্টেম্বরেই। ফলে ২০২৩ সালটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের বছর হতে চলেছে ভারতের জন্য। ভারতীয় কূটনীতিবিদরা অন্তত সেটাই মনে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রও একই আশা করছেন দুই দেশের সম্পর্ক নিয়ে।

দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন প্রশাসনের পয়েন্ট পার্সন বাইডেনের ভারত সফর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জি ২০-তে ভারতের নেতৃত্ব বিশ্বের ভালোর জন্য একটি শক্তি হিসেবে দাঁড়ানোর ক্ষমতাকে আরও প্রসারিত করেছে। তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে গুরুত্ব দিতে শুরু করেছে।

জো বাইডেন ভারত সফরে

মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে, ২০২৩ সাল ভারত-মার্কিন সম্পর্কের একটি বড় বছর হতে চলেছে। কারণ রাষ্ট্রপতি জো বাইডেন এই বছর সেপ্টেম্বরে ভারত সফর করবেন। দুই প্রশাসনই মনে করছে, এটি একটি বড় বছর হতে চলেছে। অবশ্যই, ভারতের জি ২০ আয়োজন একটা বড় ফ্যাক্টর।

এ বছর মার্কিন যুক্তরাষ্ট্র এপিইসি-র আয়োজন করছে। জাপান জি ৭-এর আয়োজন করছে। আমাদের প্রচুর কোয়াড সদস্য রয়েছে, যারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং এটি আমাদের সকলের জন্য আমাদের দেশগুলিকে কাছাকাছি নিয়ে আসার সুযোগ করে দিচ্ছে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেন, "আমি জানি আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত ভ্রমণের জন্য উন্মুখ। এটি হবে জি ২০ নেতাদের শীর্ষ সম্মেলনের অংশ হিসাবে তাঁর প্রথম ভারত সফর। আগামী কয়েক মাসে কী হতে চলেছে তা নিয়ে আমরা সত্যিই উত্তেজিত।

জো বাইডেন এই বছর সেপ্টেম্বরে ভারত সফর করবেন

সেক্রেটারি অফ স্টেট টনি ব্লিঙ্কেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন এবং বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো ইতিমধ্যেই এই বছর ভারত সফর করে গিয়েছেন। বেশ কয়েকজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাও দিল্লিতে ভারত-মার্কিন ফোরামে যোগ দিয়েছিলেন। এবার মার্কিন প্রেসিডেন্ট আসছেন। ফলে সত্যিই মনে রাখার মতো বছর হতে চলেছে ২০২৩।

২০২৩-এর মার্চ মাসে ভারতের বিদেশমন্ত্রী ডঃ জয়শঙ্কর চার বিদেশি মন্ত্রীর সঙ্গে রাইসিনা ডায়ালগে মন্ত্রী পর্যায়ের বৈঠক করেন। এছাড়া পাবলিক ইভেন্টের জন্য তাণর কোয়াড সদস্যদের হোস্ট করেছিলেন। এই বৈঠকে চারটি দেশ একত্রিত হয়েছিল। এবং ইন্দো-প্যাসিফিকের জনগণকে সমর্থন বার্তা দিয়েছিল।

পাবলিক ইভেন্টের জন্য তাণর কোয়াড সদস্যদের হোস্ট করেছিলেন

তিনি আরও বলেন, গত মাসে জি ২০-তে বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করে ভারত যে অসাধারণ কাজ করেছে, তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। এ জন্য আমরা নতুন দিল্লি লিডারস সামিট-সহ এই বছর আসন্ন অনেকগুলি জি-২০ বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উন্মুখ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+