কোয়াড মঞ্চ থেকেও রাশিয়াকে তুলোধোনা করতে ছাড়লেন না জো বাইডেন
জো বাইডেন নিজের বক্তব্যের শুরুতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বে তার প্রতিক্রিয়ার উপর জোর দিয়েছে। মঙৃগলবার টোকিওতে কোয়াড মঞ্চকে কাজে লাগিয়ে বাইডেন বলেন, আমরা ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি! ইউক্রেনে
জাপানের টোকিওতে দ্বিতীয় কোয়াড সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিজের বক্তব্যের শুরুতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বে তার প্রতিক্রিয়ার উপর জোর দিয়েছে। মঙৃগলবার টোকিওতে কোয়াড মঞ্চকে কাজে লাগিয়ে বাইডেন বলেন, আমরা ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছি! ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ।
এটি একটি মানবিক বিপর্যয় যা শুধুমাত্র ইউরোপের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা।

কী বললেন বাইডেন?
বাইডেন আরও বলেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সংস্কৃতিকে বিলুপ্ত করার চেষ্টা করছেন। এমনটা নয় যে রাশিয়া, ইউক্রেনে শুধু সামরিক লক্ষ্যবস্তুগুলিতে আঘাত করছে! তারা (রাশিয়া) ইউক্রেনের প্রতিটি স্কুল, প্রতিটি গির্জাকে তাদের অস্ত্রের লক্ষ্যবস্তু করছে। বিশ্বের সমস্ত শান্তিকামী দেশকে এটির মোকাবেলা করতে হবে। কোয়াড নেতাদের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে বাইডেন বলেন, আগামীতে ইন্দো-প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, স্থির এবং স্থায়ী অংশীদার হবে। যতদিন রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে, আমরা ইউক্রেনকে সমর্থন জানাবো এবং একটি বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার নেতৃত্ব দেবো৷

কোয়াড আসলে কী?
কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়লগ (কিউএসডি) যা 'কোয়াড' নামেও পরিচিত, আসলে জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও আমেরিকার একটি যৌথ মঞ্চ যা মূলত ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল' এবং পূর্ব চিন সাগর, দক্ষিণ চিন সাগরে চিনের দাদাগিরি নিয়ন্ত্রণ করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছিল৷ ২০০৭ সালে কোয়াডের ধারণা সামনে আনা হয়েছিল,যদিও মূলত ২০১৭ সাল থেকেই ফুলফর্মে কাজ শুরু করেছে কোয়াড।
২০২১ এর মার্চ-এ, স্পিরিট অফ দি কোয়াড প্রকাশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল,
'মুক্ত-স্বাধীন ভারতীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল'।

কোয়াডের অন্য নেতৃত্বেরও ইউক্রেনকে বার্তা!
বাইডেন ছাড়াও কোয়াড নেতারা ইউক্রেনকে যুদ্ধে প্রতিশ্রুতির শক্তিশালী বার্তা দিয়েছেন! মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এমন একটি ঘটনা যা আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিকে টলমল করে দিয়েছে। তিনি আরও বলেছেন, জো বাইডেন, প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবানিজ সব আমরা সবাই মিলে টোকিও থেকে পুরো বিশ্বের কাছে, ইউক্রেনের জন্য প্রতিশ্রুতির একটি শক্তিশালী বার্তা পাঠাতে সক্ষম হয়েছি।












Click it and Unblock the Notifications