৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে পথ চলা শুরু জো বাইডেনের! ইতিহাস গড়লেন কমলা হ্যারিসও
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তমপ্রেসিডেন্ট পদে শপথ নিলেন বাইডেন। পাশাপাশি আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস। শপথ নেওয়ার পর তিনি ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত সিদ্ধান্ত ফিরিয়ে আনতে পারেন। তাঁর মধ্যে অন্যতম হল মুসলিম প্রধান বেশকিছু দেশের উপর জারি করা যাতায়াতে নিষেধাজ্ঞা।

ঐক্যবদ্ধ আমেরিকাই বাইডেনের লক্ষ্য
নির্বাচন শেষ হলেও টানাপোড়েন যেন থামছিল না। ভোটে কারচুপির অভিযোগ তুলেছিলেন বিদায়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকী, কয়েকদিন আগে ক্যাপিটল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে রিপাবলিকান সমর্থকদের বিক্ষোভে। সেইসব যেন আজ অতীত। মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই জো বাইডেন জানিয়ে দিলেন, ঐক্যবদ্ধ আমেরিকাই তাঁর লক্ষ্য।

কী বলেন জো বাইডেন
এদিন শপথ নিয়ে জো বাইডেন বলেন, আজ গণতন্ত্রের দিন। এদিন তিনি আরও বলেন, 'আজ এক ঐতিহাসিক দিন৷ আজকের দিনটা নতুন আশা নবীকরণ এবং সংকল্পের। বলেন, 'আমাদের অনেক ক্ষত মেরামতের প্রয়োজন আছে। অনেক কিছু গড়ার আছে৷ আমি চাই আমেরিকাবাসী এগিয়ে আসুক। একসঙ্গে মিলে অনেক ভালো কাজ আমরা করতে পারি।'

ওয়াশিংটন জুড়ে আজ সাজো সাজো রব
গোটা ওয়াশিংটন জুড়ে আজ সাজো সাজো রব ছিল। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাপিটল বিল্ডিংকে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়। তারপর এল সেই মাহেন্দ্রক্ষণ। আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। তাঁর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিলেন কমলা হ্যারিস। আমেরিকার ইতিহাসে তিনি প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট।

ট্রাম্পের শাসনকালের কিছু খামতির কথা বলেন বাইডেন
প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে বাইডেন কী বলবেন, সেদিকে নজর ছিল সারা বিশ্বের। পূর্বসূরি ট্রাম্পের শাসনকালের কিছু খামতির কথা বললেন। তবে তাঁর লক্ষ্য যে অ্যামেরিকাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই বুঝিয়ে দিলেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications