চিনকে জবাব দিয়ে কি এবার NSG তে ENTRY নেবে ভারত! সবুজ সঙ্কেত মিস্টার প্রেসিডেন্টের
চিনের কারনে থমকে রয়েছে ভারতের এনএসজিতে প্রবেশ! যতবারই এই বিষয়ে ভারত এগিয়েছে ততবার চিনের ভেটোর কারনে আটকে গিয়েছে গোটা প্রক্রিয়া। তবে ফের একবার ভারতের nuclear supplier group-এ পাকাপাকি যোগদান নিয়ে আশার আলো তৈরি হল।
চিনের কারনে থমকে রয়েছে ভারতের এনএসজিতে প্রবেশ! যতবারই এই বিষয়ে ভারত এগিয়েছে ততবার চিনের ভেটোর কারনে আটকে গিয়েছে গোটা প্রক্রিয়া। তবে ফের একবার ভারতের nuclear supplier group-এ পাকাপাকি যোগদান নিয়ে আশার আলো তৈরি হল।
ভারতের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বৈঠকেই সেই বার্তা দিয়েছেন বাইডেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন চলাকালীন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে নেতৃত্ব দেওয়ার জন্যে ভারতের প্রশংসা করেন বাইডেন। আর সেই সূত্রেই প্রেসিডেন্ট বাইডেন নতুন করে তৈরি হওয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ভারতের প্রতি সমর্থন জানান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সংস্কারের জন্যে অনেকদিন ধরেই লড়াই করছে ভারত। সেই সঙ্গে ওই নিরাপত্তা পরিষদে ভারত স্থায়ী সদস্য হিসাবে জায়গা করে নেওয়ার দাবি জানিয়েছে বারবার।
নয়া দিল্লির সেই উদ্যোগ আরও কিছুটা গতি পেল বাইডেনের সমর্থনে।
বর্তমানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের রয়েছে পাঁচ স্থায়ী সদস্য এবং ১০ অস্থায়ী সদস্য। প্রত্যেক সদস্যকে দুবছরের জন্যে নির্বাচিত করা হয় সাধারণ অধিবেশনের মাধ্যমে। পাঁচ সদস্য হিসাবে রয়েছে চিন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং আমেরিকা। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই দেশগুলি ভোট দিতে পারে। বাকি যে ১০টি অস্থায়ী সদস্য দেশ রয়েছে, তারা যে কোনও মূল সিদ্ধান্তে ভেটো দিতে পারে না। স্থায়ী সদস্যের সংখ্যা বাড়ানোর জন্যে বারবার আবেদন জানিয়েছে একাধিক দেশ।
এমনকি ২০১০ সালে বারাক ওবামা থেকে শুরু করে বিগত দিনে ডোনাল্ড ট্রাম্প এবং হালে জো বাইডেনও ভারতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ দেওয়ার আশ্বাস দেন। কিন্তু তা এখনও বিশ বাঁও জলে। শেষে আজ শনিবার প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে ফের একবার সরব হলেন রাষ্ট্রসংঘের সাধারণ সভায়।
অন্যদিকে শুধু নিরাপত্তা পরিষদে নয়, nuclear supplier group-এ সদস্য হিসাবে ভারতের প্রবেশের ক্ষেত্রেও সমর্থনের বার্তা দিয়েছেন বাইডেন। দুই দেশ অর্থাৎ ভারত এবং আমেরিকার যৌথ বিবৃতিতে এই দাবি করা হয়েছে। এনএসজি হল ৪৮ সদস্য দেশ রয়েছে। রয়েছে যারা গটা বিশ্বের পরমানু সংক্রান্ত বানিজ্য নিয়ন্ত্রন করে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে ভারত এনএসজিতে যোগদান করা নিয়ে বারবার দাবি জানিয়ে এসেছে। কিন্তু চিনের কারণে তা সম্ভব হয়নি। চিনের দাবি, যারা এনটিপিতে সই করেনি তাঁদের এই গ্রুপে জায়গা হওয়া উচিৎ নয়। উল্লেখ্য, ভারত এবং পাকিস্তান কেউ এনটিপিতে সই করেনি।
ভারতের পর ২০১৬ তেই পাকিস্তানও এনএসজি সদস্য হওয়ার আবেদন জানায়। কিন্তু চিনের আরও একদাবি, ভারতকে এই জায়গাতে সুযোগ করে দিলে পাকিস্তাণকেও সুযোগ দিতে হবে। আর এখানেই আটকে রয়েছে গোটা প্রক্রিয়া।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications