আমেরিকার প্রথম বর্ণবিদ্বেষী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! নির্বাচনী আবহে আক্রমণ জো বাইডেনের

২০১৭ সালে ট্রাম্প প্রথমেই ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী নির্দেশিকা জারি করেন। সেই প্রসঙ্গ টেনে এনেই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রথম ও একমাত্র বর্ণবিদ্বেষী প্রেসিডেন্ট আখ্যা দিলেন পরবর্তী মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী তথা ডেমক্র্যাট নেতা জো বাইডেন।

ট্রাম্পের বর্ণবিদ্বেষী মনোভাব

ট্রাম্পের বর্ণবিদ্বেষী মনোভাব

এছাড়া করোনা আবহে চিনকে আক্রমণ করতেও ট্রাম্প বর্ণবিদ্বেষী পথ বেছে নিয়েছিলেন। এছাড়া সম্প্রতি আমেরিকা উত্তাল হয় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায়। এই সময়ও ট্রাম্পের ভূমিকা নিয়ে সমালোচনা ঝড় বয়ে গিয়েছিল গোটা বিশ্বজুড়ে।

ট্রাম্পের মুসলিমবিরোধী মতাদর্শ

ট্রাম্পের মুসলিমবিরোধী মতাদর্শ

২০১৮ সালে বিভিন্ন আইনী পদক্ষেপের পরও অভিবাসী নিয়ন্ত্রণে ট্রাম্পের নির্বাহী আদেশের পক্ষেই রায় দেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে তিনি ক্ষমতায় এলে সেই অভিবাসন নীতিতে বদল এনে আমেরিকায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের আসা আরও সহজ করে দেবেন বলে প্রতিশ্রিতি দিলেন ডেমক্র্যাটদের তরফে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী জো বাইডেন।

কী বলেন জো বাইডেন

কী বলেন জো বাইডেন

মুসলিম পলিটিক্যাল অ্যাকশন কমিটি এমগেজ আয়োজিত সমাবেশে ভাষণ রাখার সময় এদিন বাইডেন স্লোগান তোলেন, নভেম্বরের মার্কিন নির্বাচনে মুসলিম আমেরিকান ভয়েস ম্যাটর। বাইডেন বলেন, মুসলমান সম্প্রদায়ের প্রথমে অনুধাবন করতে হবে ডোনাল্ড ট্রাম্পের নির্যাতন, যা দেশটিতে থাকা কালো ছামড়ার মানুষের বিরুদ্ধে চালানো হয়েছে।

ট্রাম্পের থেকে এগিয়ে বাইডেন

ট্রাম্পের থেকে এগিয়ে বাইডেন

এদিকে চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে একাধিকবার জনমত সমীক্ষা করা হয়েছে। সর্বশেষ জনমত সমীক্ষার ফলাফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+