Israel-Palestine Conflict: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন-ইসরায়েলকে সাহায্য করতে বিপুল অর্থ চাইলেন বাইডেন
Israel-Palestine Conflict: ইউক্রেন ও ইসরায়েলের জন্য 105.85 বিলিয়ন ডলারের বিশাল নিরাপত্তা প্যাকেজ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সংসদের কাছে বিপুল পরিমাণ এই প্যাকেজ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সংবাদসংস্থা এএফপিতে প্রকাশিত খবর অনুযায়ী, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের জন্যে ৬১ মার্কিন ডলার এবং ইসরায়েলের জন্যে ১৪ মার্কিন সেনা সাহায্যও চেয়েছেন।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগঘন একটি বার্তা দিয়েছেন। আর সেই বক্তব্য তিনি বলছেন, ইসরায়েল (Israel-Palestine Conflict) এবং ইউক্রেনকে সাহায্যের মধ্যে আগামী প্রজন্মের জন্য আমেরিকান স্বার্থ সুরক্ষিত হবে।

হোয়াইট হাউস অফিস অফ ম্যানেজমেন্ট এবং বাজেট ডিরেক্টর শালান্দা ইয়ং কংগ্রেসকে একটি চিঠি দিয়েছেন। আর সেই চিঠিতে বলা হচ্ছে, গোটা বিশ্ব দেখছে। এমনকি দেশের মানুষও আমেরিকার ভূমিকা কি হচ্ছে সেদিকে তাকিয়ে আছে।
উল্লেখ্য, ইসরায়েল এবং হামাস যুদ্ধের (Israel-Palestine Conflict) প্রায় ১৫ দিন কেটে গিয়েছে। এখনও পইরিস্থিতি শান্ত নয়। লাগাতার গাজায় হামাসের ঘাঁটি টার্গেট করে চলছে এয়ারস্ট্রাইক। কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত। এই অবস্থায় গত কয়েকদিন আগেই ইসরায়েল সফরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠক করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে।
আর এরপরে দেশে ফিরেই বিপুল পরিমান অর্থ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধবিধ্বস্ত (Israel-Palestine Conflict) দেশগুলিকে সাহায্যের পাশাপাশি আমেরিকা-মেক্সিকো সীমান্তে সমস্যা সমধানের জন্যে আর্থিক অনুদানের কথা বলেছেন বাইডেন। মিসাইল ডিফেন্স সাপোর্টের জন্যে ১০>৬ বিলিয়ন ডলার এবং অন্যান্য সামরিক সাহায্যের জন্যে তিন দশমিক সাত বিলিয়ন ডলার অনুদানের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়া গাজা, ইসরায়েল (Israel-Palestine Conflict) এবং ইউক্রেনকে মানবিক ভাবে সাহায্য করার জন্যে ৯ দশমিক ১৫ বিলিয়ন ডলারের চেয়েছেন তিনি। অন্যদিকে ভারতের তরফেও যুদ্ধ বিধ্বস্ত ইসরায়েল এবং প্যালেস্টাইনকে সাহায্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলেছেন তিনি। আর এরপরেই সাহায্যের কথা জানিয়েছেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications