Donald Trump-Joe Biden: হিংসাকে কখনই প্রশয় নয়! ট্রাম্পের উপর হামলার পরেই বড় বার্তা বাইডেনের

Donald Trump-Joe Biden: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যেও কার্যত অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ঘটনার পরেই কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এই হিংসাকে কোনও ভাবেই স্বাভাবিক হতে দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা তাঁর।

পেনসিলভেনিয়ার বাটলারে সমাবেশ চলাকালীন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। এই ঘটনায় উত্তাল মার্কিন রাজনীতি। আর এর পরেই এই ইস্যুতে জাতির উদ্দেশ্যে ভাষণে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে রাজনৈতিক উত্তাপ চড়ছে তাতে উদ্বেগ বাড়ছে ( Donald Trump-Joe Biden)।

Donald Trump-Joe Biden

কর্মী-সমর্থকদের কার্যত স্বাভাবিক হওয়ার দেন। রাজনীতিকে কখনই যুদ্ধক্ষেত্রের ময়দান তৈরি করা উচিত নয় বলেও কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের ( Donald Trump-Joe Biden)। এই বিষয়ে কথা বলতে গিয়ে এই বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনীতির উত্তাপ চড়েছে তা স্বীকার করে নেন।

তবে হিংসার রাস্তায় কখনও হাঁটা উচিৎ নয় বলেও মন্তব্য করেন জো বাইডেন। এমনকি কোনও ভাবে হিংসাকেই উৎসাহ দেওয়া হবে না বলেও বার্তা তাঁর। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, ফের একবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপালবলিকানদের মনোনীত প্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

পেনসিলভেনিয়ার বাটলারে তাঁর যখন সমাবেশ চলছিল সেই সময় হঠাত করে গুলি চলে। একেবারে কানের পাশ দিয়ে বেরিয়ে যায় গুলি। অল্পের জন্য রক্ষা পান প্রেসিডেন্ট পদ প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কার্যত কোনও রকমে নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়। ঘটনার পরেই চালানো হয় পাল্টা গুলিও। সেই গুলিতেই আততায়ীকে নিকেশ করা হয় বলে দাবি। তবে গুলি পাল্টা গুলির আঘাতে এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়।

বলে রাখা প্রয়োজন, এই ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক্সে (আগে- টুইটার) ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন। একই সঙ্গে আমেরিকায় যে হিংসার কোনও জায়গা নেই তা নিয়েও কড়া বার্তা দেন। কিন্তু এই ঘটনায় রীতিমত চাপের মধ্যে বাইডেন প্রশাসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+