ট্রাম্পের উদ্দেশে বাইডেনের রাজনৈতিক বুমেরাং, এক ইঞ্চিও জমি না ছাড়ার সাফ বার্তা
আমরাই জিতছি, মার্কিন নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগেই দৃঢ় ভাবে দাবি জানালেন জো বাইডেনের। এদিন জো বাইডেন ডেলাওয়্যার থেকে বক্তব্য রাখেন। সমর্থকদের উদ্দেশে তিনি বললেন যে জেতার বিষয়ে আশাবাদী তাঁরা। এরই মাঝে ট্রাম্পের উদ্দেশে বাইডেনের রাজনৈতিক বুমেরাং ছুঁড়ে দেন বাইডেন। এক ইঞ্চিও জমি না ছাড়ার সাফ বার্তা দেন ডেমোক্র্যাট প্রার্থী।

আমরা জয়ের পথে এগিয়ে যাচ্ছি
বাইডেন বলেন, 'আমি বিশ্বাস করি আমরা জয়ের পথে এগিয়ে যাচ্ছি। আমরা জয়ের বিষয়ে ইতিবাচক বোধ করছি। উইসকনসিন এবং মিশিগান জয়ের বিষয়ে আমরা আশাবাদী। আপনারা আরও একটু ধৈর্য্য ধরুন। জয় আমাদেরই হবে। নির্বাচনের ফল জানাবেন জনগণ। শেষ ব্যালট পর্যন্ত গণনা চালিয়ে যেতে হবে।'

বাইডেনের ঝুলিতে ২৩৮টি ইলেকটোরাল কলেজ
সাধারণত বাইডেন যে সময়ে তাঁর বক্তব্য রাখেন, দেখা গিয়েছে যে আগের নির্বাচনগুলিতে সেই সময় জনসমক্ষে এসে হেরে যাওয়া প্রার্থী নিজের হার স্বীকার করে নেন। তবে এবারের নির্বাচন ব্যতিক্রম। হার স্বীকারের বদলে বাইডেন ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। এই মুহূর্তে বাইডেনের ঝুলিতে ২৩৮টি ইলেকটোরাল কলেজ রয়েছে।

অ্যারিজোনা, উইসকনন্সিন ও মিশিগানে জয়ের দাবি বাইডেনের
পাশাপাশি অ্যারিজোনা, উইসকনন্সিন ও মিশিগান তারা জিতবেন বলে জানালেন তিনি। পেনসেলভ্যানিয়া ও জর্জিয়াও তারা জিতবেন বলে আশাবাদী প্রাক্তন উপরাষ্ট্রপতি। উল্লেখ্য এই রাজ্যগুলিতে ভোট গণনা শেষ হতে আরও বেশ কয়েকদিন লাগবে। এবং নথি বলছে এবছর অধিকাংশ ডেমোক্র্যাট সদস্য ভোট দিয়েছেন ডাক যোগে। তাই পূর্ণ গণনার অপেক্ষায় রয়েছেন জো বাইডেন।

ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারি
এদিকে বাইডেনের বক্তব্যের পরেই ট্রাম্প টুইট করে বলেছেন যে তিনিও বিবৃতি দেবেন। তিনি জানান যে তারা জিতছেন ও কোনও ভাবেই তাঁরা ভোট চুরি হতে দেবেন না। ট্রাম্পের এই টুইটকে অবশ্য বিতর্কিত হিসাবে চিহ্নিত করে 'ফ্ল্যাগ' করে টুইটার। তবে এর কিছুক্ষণ পরেই হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে বাইডেনের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন ট্রাম্প। পাশাপাশি ভোট গণনা বন্ধ করার দাবিও তোলেন।












Click it and Unblock the Notifications