কোনও রকম ঠান্ডা যু্দ্ধের পথে হাঁটতে চায় না আমেরিকা, বেজিং-আফগানিস্তানকে ইঙ্গিত করে বার্তা বাইডেনের

কোনও রকম ঠান্ডা যু্দ্ধের পথে হাঁটতে চায় না আমেরিকা,বেজিং-আফগানিস্তানকে ইঙ্গিত করে বার্তা বাইডেনের

আফগানিস্তানে চিনের গতিবিধিকে সুনজরে দেখছে না আমেরিকা। এই নিয়ে দুই দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধের জল্পনা শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই জল্পনা উড়িয়ে দিয়ে বলেছেন আমেরিকা কোনও ভাবেই ঠান্ডা যুদ্ধের পথে হাঁটবে না।

 বাইডেনের বার্তা

বাইডেনের বার্তা

রাষ্ট্রপুঞ্জের মঞ্চ থেকে ঠান্ডা যুদ্ধ নিয়ে বার্তা দিলেন মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন। তিনি সব জল্পনা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেেছন, কোনও ভাবেই আমেরিকা ঠান্ডা লড়াইয়ের পথে হাঁটবে না। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা শান্তিপূর্ণ সমাধানের পথে হেঁটেছে আমেরিকা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথে েহঁটে বিশ্বকে নতুন কূটনৈতিক সমাধানের পথ দেখিয়েছে আমেরিকা।

চিনের দাপট

চিনের দাপট

আমেরিকা আফগানিস্তানের মাটি ছাড়তেই চিনের দাপট বাড়তে শুরু করেছে। আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে বেিজং। এরই মধ্যে চিন আফগানিস্তানকে ৩১ হাজার মিলিয়ন ডলার আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। তারপরেই চিনের সেনাবাহিনীর গতিবিধি দেখা হিয়েছে আফগান ভূমিতে। আফগানিস্তানের মাটিকে চিনা বায়ুসেনার বিমান উড়তে দেখা গিয়েছে। তারপরেই গোটা বিশ্ব এই নিয়ে নড়েচড়ে বসেছে।

 আফগানিস্তানের প্রসঙ্গ টেনে বার্তা

আফগানিস্তানের প্রসঙ্গ টেনে বার্তা

আফগানিস্তানের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন, আমেরিকা থেকে সেনা প্রত্যাহার করে আমেরিকা সবচেয়ে বেশি সহিষ্ণুতার কূটনৈতিক রাজনীতির পরিচয় দিয়েছে। আফগানিস্তানে তালিবানদের সঙ্গে ২০ বছরের সংঘাতের আবসান ঘটিয়েছে আমেরিকা। গোটা বিশ্বের কাছে আমেরিকার সহিষ্ণুতার রাজনৈতিক এটাই বড় বার্তা বলে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের নজির গড়েছে আমেরিকা। ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যেওএই একই পথে শান্তি স্থাপন করা যায়। বলে বার্তা দিয়েছেন জো বাইডেন

করোনা মোকাবিলায় একজোট হওয়ার বার্তা

করোনা মোকাবিলায় একজোট হওয়ার বার্তা

শুধু রাজনৈতিক বার্তা নয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একজোট হয়ে করোনা মোকাবিলার বার্তা দিয়েছেন। এই মহামারী পরিস্থিতিতে বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধানদের এক জোট হয়ে করোনা মোকাবিলার বার্তা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন গোটা বিশ্বে ৪.৫ মিলিয়ন মানুষ করোনা সংক্রমিত হয়েছেন। করোনার সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়েছে আমেরিকায়। অসংখ্য মানুষ মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+